শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কিশোরগঞ্জ » পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত
প্রথম পাতা » কিশোরগঞ্জ » পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত
শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত

--- মোহাম্মদ আখতারুজ্জামান :: তরুণরাই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ,সৃষ্টিশীলতা ও উদ্যমের প্রতীক। তারা নতুনত্বরপূজারী এবং তাদের প্রধান ধর্মই হলো নতুন কিছু সৃষ্টি করা। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর ‘পিস বিল্ডিং-Peace Building’ কার্যক্রমের অংশ হিসাবে “শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সম্মিলিত উদ্যোগ (এমআইপিএস) Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)” প্রকল্পের আওতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৮-২৭ বছরের যুবকদের নিয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ পাকুন্দিয়া প্রেস ক্লাবে সভা অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), পাকুন্দিয়ার পিস অ্যাম্বাসেডর মো. আসাদুজ্জামান খন্দকার এর সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর আ. ন. ম. তানবীর হায়দার এর সঞ্চালনায় সভায় ওয়াইপিএজি’র গঠন ও পরিচালন নির্দেশিকার উপর বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহিংসতা মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং তরুণদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে পরিবর্তনের এজেন্ট হিসেবে প্রস্তুত করাই হলো ১৮-২৭ বছরের যুবকদের নিয়ে ওয়াইপিএজি গঠনের মূল উদ্দেশ্য। ওয়াইপিএজি এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন পিএফজি, ঈশ্বরগঞ্জের পিস অ্যাম্বাসেডর রশিদ আহম্মদ জাহাঙ্গীর হোসাইনী ও পিএফজি সদস্য আবুল কাসেম বিপ্লব, আশেকা আক্তার জাগন, রাজন সরকার, দিলিপ রবিদাস। উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং জাতীয় ছাত্র সমাজ এর উপজেলা ও কলেজ পর্যায়ের কমিটি’র গুরুত্বপূর্ণ প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন এবং আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সানি হাসানকে সমন্বয়কারী এবং দিাদরুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সারাকে যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট বহুদলীয় যুব প্ল্যাটফর্ম ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), পাকুন্দিয়া, কিশোরগঞ্জ গঠন করা হয়।





কিশোরগঞ্জ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুক এর মৃত্যুতে শোক প্রকাশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুক এর মৃত্যুতে শোক প্রকাশ
ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৫ ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৫
কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা
রাজনৈতিক ছত্রছায়া রোমহর্ষক যেসব দুর্নীতি ঘটছে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক রাজনৈতিক ছত্রছায়া রোমহর্ষক যেসব দুর্নীতি ঘটছে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক
চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা : ধর্ষক ড্রাইভার নূরুজ্জামান, হেলপার লালন মিয়া আটক চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা : ধর্ষক ড্রাইভার নূরুজ্জামান, হেলপার লালন মিয়া আটক
গাজীপুরে বিনামূল্যে বই বিতরণ উৎসব গাজীপুরে বিনামূল্যে বই বিতরণ উৎসব
কিশোরগঞ্জ ও লালমনিরহাটে কুস্তি প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জ ও লালমনিরহাটে কুস্তি প্রশিক্ষণ শুরু
শোলাকিয়া ঈদগাহ বিস্ফোরণ : ৪জনকে আটক করেছে পুলিশ শোলাকিয়া ঈদগাহ বিস্ফোরণ : ৪জনকে আটক করেছে পুলিশ
সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মো. গনি মিয়া বাবুল সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মো. গনি মিয়া বাবুল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)