শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » কিশোরগঞ্জ » সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মো. গনি মিয়া বাবুল
প্রথম পাতা » কিশোরগঞ্জ » সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মো. গনি মিয়া বাবুল
মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মো. গনি মিয়া বাবুল

---

কিশোরগঞ্জ প্রতিনিধি :: নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা৷ সড়ক নিরাপদ করতে সরকারের অনেকগুলো মন্ত্রণালয় কাজ করছে৷ কিন্তু এই সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে৷ নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন৷ সড়ক দুর্ঘটনা রোধে চালক-মালিক, যাত্রীসহ সংশ্লিষ্ট প্রত্যেকের সচেতনতা ও দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ৷ কোন একক সংগঠন বা শুধু সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা নিরসন করা সম্ভব নয়৷ এজন্যে প্রয়োজন ব্যাপক গণসচেতনতা ও সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক সমন্বিত কার্যকর পদক্ষেপ৷

নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শাখার উদ্যোগে ৩ জুলাই বিকালে শহরের ভেনিস বাংলা চাইনীজ রেষ্টুরেন্টে ২০১৬-১৭ কার্যমেয়াদের নতুন কমিটির পরিচয় পত্র প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

ভৈরব উপজেলা শাখা নিসচা’র সভাপতি এস.এম বাকিবিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গোলাম মোস্তফা, হাজী আসমত কলেজ, ভৈরবের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা সোলায়মান, যুগ্ম আহ্বায়ক হাজী মো. সিরাজ উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সভাপতি মো. শামসুজ্জামান বাচ্চু, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাস ও ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল মুনসুর৷

ভৈরব শাখা নিসচা’র সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনের সঞ্চালনায় নতুন কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করেন৷ অনুষ্ঠানের শেষ পর্বে দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷





কিশোরগঞ্জ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুক এর মৃত্যুতে শোক প্রকাশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা উমর ফারুক এর মৃত্যুতে শোক প্রকাশ
পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত
ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৫ ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ১৫
কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি’র মামলা
রাজনৈতিক ছত্রছায়া রোমহর্ষক যেসব দুর্নীতি ঘটছে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক রাজনৈতিক ছত্রছায়া রোমহর্ষক যেসব দুর্নীতি ঘটছে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে : সাইফুল হক
চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা : ধর্ষক ড্রাইভার নূরুজ্জামান, হেলপার লালন মিয়া আটক চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা : ধর্ষক ড্রাইভার নূরুজ্জামান, হেলপার লালন মিয়া আটক
গাজীপুরে বিনামূল্যে বই বিতরণ উৎসব গাজীপুরে বিনামূল্যে বই বিতরণ উৎসব
কিশোরগঞ্জ ও লালমনিরহাটে কুস্তি প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জ ও লালমনিরহাটে কুস্তি প্রশিক্ষণ শুরু
শোলাকিয়া ঈদগাহ বিস্ফোরণ : ৪জনকে আটক করেছে পুলিশ শোলাকিয়া ঈদগাহ বিস্ফোরণ : ৪জনকে আটক করেছে পুলিশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)