শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অবৈধ দখলে রাস্তা ও ফুটপাথ জনদূর্ভোগ চরমে
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অবৈধ দখলে রাস্তা ও ফুটপাথ জনদূর্ভোগ চরমে
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে অবৈধ দখলে রাস্তা ও ফুটপাথ জনদূর্ভোগ চরমে

--- মোহাম্মদ সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজারে সড়কের দু’পাশে প্রায় পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের ড্রেন মাটি ভরাট করে বসেছে অবৈধ এ দোকানপাটগুলো। ফুটপাত দিয়ে হাঁটতে পথচারীরা নানা বিরম্বনার শিকার হচ্ছে। রাস্তা দিয়ে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। ভোগান্তি বাড়ছে পথচারীদের। এতে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে শুরু করে বাজার তিন মাথা মোড় হয়ে ওসমানপুর-রানীগঞ্জ রোড থেকে ওসমানপুর দারুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা রোড পর্যন্ত সড়কের দু’পাশে পুরো ফুটপাত দখল করে বিভিন্ন খাবার হোটেল, কাঁচামাল-সবজি দোকান সহ নানা ধরনের দোকানপাট বসেছে। বিশেষ করে বাজারের গুরুত্বপূর্ণ তিনমাথা মোড়ে মাছ ব্যবসায়ীরা সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তা দখল করে ছোট বড় হাঁড়ি-পাতিল বসিয়ে মাছ বিক্রি করে আসছে। এতে করে আশেপাশে সারাদিন ধরে মাছের গন্ধ ছড়িয়ে পড়ছে। ফুটপাতের সামান্য অংশও খালি নেই। সড়কের দু’পাশে কেবলই অবৈধভাবে গড়ে উঠেছে সারি সারি দোকানপাট। যেন পুরো বাজার নেমে এসেছে রাস্তা ও ফুটপাতে। দোকানপাট ছাড়াও অনেক জায়গায় বাঁশ, কাঠ ও টিন দিয়ে ঘিরে দখল করে রাখা হয়েছে ফুটপাথ ও রাস্তাগুলো।

স্থানীয়রা জানান, ফুটপাথ দখল থাকায় সড়কের ওপরে সব সময় সিএনজি, ভ্যান, রিক্সা ও ব্যাটারিচালিত ইজিবাইক সারাক্ষণ পার্কিং করা থাকে। অবৈধভাবে গড়ে উঠা এসব দোকানপাটের কারণে এমনিতেই রাস্তা সংকুচিত হয়ে গেছে, তার ওপর এসব যানবাহনের কারণে এ পথে চলাচল করাই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে পথচারী ও চালকদের মধ্যে ঝগড়া-বিবাদ হচ্ছে অহরহ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অথচ এসব দোকানপাটের জন্য বাজারে রয়েছে নির্দিষ্ট জায়গা।
স্থানীয় বাসিন্দা হালিম মিয়া সহ একাধিক পথচারী জানান, এ রাস্তা দিয়ে তো ইউএনও, এসিল্যান্ড সহ প্রশাসনের অনেকেই যাতায়াত করে। জ্যামে তো তারাও পড়ে। তাহলে এগুলো উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয় না কেন? এগুলো দেখার কি কেউ নেই? মাছহাটিতে না বসে ফুটপাথে মাছের দোকান বসিয়ে ভোগান্তি সৃষ্টি করছেন কেন প্রশ্নে মাছ ব্যবসায়ীরা বলেন, মাছহাটি তো বাজারের ভেতরে বেচা-কেনা কম হয়। রাস্তায় সব সময় হরেক রকম মানুষ যাতায়াত করে এ জন্য সবাই এখানে দোকান বসিয়েছি।
অপরদিকে, হাটে মাছ বিক্রির নির্ধারিত স্থানে মাছ ব্যবসায়ীরা না বসার কারণে মাছহাটির যে ব্যবসার ভারসাম্য তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে যা হাটের জন্য এটি একটি ক্ষতির কারণও বটে।
অভিযোগ আছে, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এসব অবৈধ দোকানপাটের সুবিধাভোগী। নিয়ম অনুযায়ী বাজারের একটা নিদির্ষ্ট অংশ তওবাজার বা এসব দোকানপাটের জন্য বরাদ্দ থাকার কথা। যে জায়গাগুলোতে স্থানীয়ভাবে কোন স্থাপনা থাকার নিয়ম নেই। কিন্তু বাজারের ইজারাদার ও সুবিধাভোগীরা মিলে এসব দোকানপাটের জন্য নির্দিষ্ট এ জায়গাগুলো টাকার বিনিময়ে দখল হস্তান্তর করে থাকেন।

ঘোড়াঘাট পৌরসভার অধিকাংশ ফুটপাত ও রাস্তার জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। বছরের পর বছর এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। কিছুদিন পূর্বে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মাণের জন্য পৌর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও এর অল্প কিছু দিনের মধ্যেই আবারও দখলবাজরা সেসব জায়গা দখল করে নিয়েছে। এ যেন সব জায়গায়তেই এক প্রকার দখল বাণিজ্যের মহোৎসব চলছে। দিনের পর দিন এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করতে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।

এ নিয়ে ওসমানপুর হাট বাজারের ইজারাদার বাবুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, বহুবার দোকানদারদের সরে যেতে বলেছি, কিন্তু কে শোনে কার কথা! দোকান বসাতে এই জায়গায় কোন টাকা নিয়েছেন কি না প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, আমরা এটা উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের অংশ হিসেবে বাজারের ভেতরে যে পরিত্যক্ত শেড রয়েছে তা মেরামত করা হবে, তারা যেন ওখানে বসে ব্যবসা করতে পারে। ব্যবসায়ীদের জন্য ব্যবসার একটা পরিবেশ তৈরি অবৈধ এ দোকানপাটগুলো উচ্ছেদ করা হবে।





দিনাজপুর এর আরও খবর

মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ