শিরোনাম:
●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলে আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাটবাজারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি।
ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ্ সৌরভ ও পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আফরোজ নওশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রনি রহমান, সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান আহমেদ সাদেক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে-এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)