সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর জামায়াত যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
পার্বতীপুর জামায়াত যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১ ফ্রেব্রুয়ারী ২০২৫) বিকাল ৪টায় সামাদ স্মৃতি সংসদ আয়োজনে, রেলওয়ে সামাদ মিলনায়তন মাঠে, উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামাতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার সেক্রেটারি আবু সায়েম শাহ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির খন্দকার আশরাফুল ইসলাম, অবসরপ্রাপ্ত রেলওয়ে ইঞ্জিনিয়ার মোঃ নাসিম রেজওয়ান রাজু, অবসরপ্রাপ্ত রেল কর্মচারী রেল শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর মোঃ কামাল উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় রেল শ্রমিক দল মোঃ রফিকুল ইসলাম মিশু, অবসরপ্রাপ্ত ইয়াড মাস্টার পার্বতীপুর মোঃ আমজাদ হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি জামাতে ইসলামী মাওলানা মোঃ গোলাম কুদ্দুস, সহ-সভাপতি ও মানব কথা প্রকাশক মো: রুকুনুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক কেলোকা শাখার মোঃ আব্দুল আল আহাদ, বিশিষ্ট সমাজ সেবক মতিয়ার কাজী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়তুল মাল সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা মো: মনারুল ইসলাম মুন্না ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার। শহর যুব বিভাগ সকল যুবকদেরকে সঙ্গে নিয়ে এই সমাজটাকে একটি আদর্শ, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।





বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার