সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কোথায় গেলো সেই দিনগুলি : মুহাম্মদ মাসুদ রানা
কোথায় গেলো সেই দিনগুলি : মুহাম্মদ মাসুদ রানা
কোথায় গেলো শৈশব আমার
কোথায় গেলো স্মৃতি
কোথায় গেলো রঙিন স্বপ্ন
কোথায় গেলো প্রীতি।
কোথায় গেলো পাখির ডাকে
ভাঙতো আমার ঘুম
কোথায় গেলো শীতের মাঝে
পিঠাপুলির ধুম।
কোথায় গেলো বিকাল হলে
খেলাধুলার বেলা
কোথায় গেলো মাঠে ভরা
ফসল তোলার মেলা।
কোথায় গেলো রাখাল ছেলের
গরু চড়ার বেশ
কোথায় গেলো গাছের তরে
বাঁশির সুরের রেশ।
কোথায় গেলো লাঙল নিয়ে
মাঠে যাওয়া কৃষাণ
কোথায় গেলো পাল তোলাতে
নৌকার মাঝির গান।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ