শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন বিহীন এক দন্ত চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত ৫০হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার রায় বাজারস্থিত বিসমিল্লাহ্ ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানের পরিচালককে এই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায় বাজারে শ্রীবলতলা গ্রামের সবুজ মিয়ার ছেলে এমদাদুল হক জয় দন্তের অপচিকিৎসার নামে গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। তার এই অপচিকিৎসার শিকার হন উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের আব্দুল হাই এর ছেলে মারুফ হাসান শামীম (২২)। এব্যাপারে গত ১৮ নভেম্বর ও ২৯ ডিসেম্বর শামীমের বাবা আব্দুল হাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অপচিকিৎসার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হাই এর ছেলে মারুফ হাসান শামীম ব্যাথা জনিত কারণে লোকমুখে শুনে তার কাছে চিকিৎসা করাতে যায়। পরে এই হাতুড়ে ডাক্তার ভুয়া পরিক্ষা নিরীক্ষা দেখিয়ে একটি দাঁত উপড়ে ফেলেন। কিছুদিন যেতে না যেতেই শামীমের আরো কয়েকটি দাঁতে প্রচন্ড ব্যাথা শুরু হয়। পুনরায় তার কাছে গেলে ডাক্তার এমদাদুল হক জয় আরো তিনটি দাঁত কেটে ক্যাপ পড়িয়ে দেয়। এর পর মুখ গহ্বরের দাঁতের ছোঁয়ালে ক্ষতের সৃষ্টি হয়ে মুখমন্ডল ফোলে যায়। পরে শামীমকে আশংখা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ছেলেটি অপচিকিৎসার শিকার হয়েছে। শামীমের বাবা আব্দুল হাই পরে খোঁজ নিয়ে জানতে পারেন ওই ডাক্তারের বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের কোন নিবন্ধন নেই সে একজন হাতুড়ে ডাক্তার। শামীমের বাবা আব্দুল হাইয়ের অভিযোগের প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ডাক্তারকে বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ব্যতিরেকে ‘বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার’ নামে চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২০১০ এর ২৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এবং অভিযুক্ত ডাক্তার নিবন্ধন ব্যতিরেকে কখনই দন্ত চিকিৎসা করতে পারবে না মর্মে মুচলেকা আদায় করেন।
আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাজী সাবিত আব্দুল্লাহ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন।





আর্কাইভ