বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রমের অভিযোগ
কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রমের অভিযোগ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ‘জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রম’ পরিচালনা ও কলেজের জমি নিয়ে বিশৃংখলার অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে উক্ত কলেজের দাতা সদস্যের পুত্র বুলবুল সরকার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সারাদেশে যথাযোগ্য মর্যাদায় তারুণ্যের উৎসব পালন হলেও উক্ত কলেজে কোন উৎসব বা কার্যক্রম পালন করা হয়নি। গত ১৫ মার্চ ২০২৩ ইং তারিখে যোগদানকৃত অধ্যক্ষ মোস্তফা কামাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেতনা বিরোধী কার্যকলাপ করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয় কলেজের ল্যাব সহকারি মঞ্জুরুল হকের যোগসাজসে কলেজের জমি অন্যায়ভাবে নিজেদের নামে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এতে করে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন, “যদি অভিযোগের মধ্যে সত্যতা থাকে এবং অধ্যক্ষের কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের চেতনার বিরোধী হয়ে থাকে, তাহলে বিষয়টি সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দাবী জানান।”
এব্যাপারে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা। তারুণ্যের উৎসব অনুষ্ঠান করা হয়েছে। তবে ১৩ তারিখ থেকে বোর্ড পরিক্ষা থাকায় নোটিশ দিয়ে জানানো হয়েছিল ১৮ তারিখ উৎসব। আর অভিযোগের বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক ও একাডেমিক সুপারভাইজার স্যার এসেছিলেন। উনারা তদন্ত করে গিয়েছেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব পালন করার জন্য মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। যদি আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে তারুণ্যের উৎসব পালনের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বিষয়টির ব্যাপারে জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ