শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা

--- স্টাফ রিপোর্টার :: পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী যেন এই রাবিপ্রবি’র শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে হবে- ইউজিসি চেয়ারম্যান শুক্রবার ১৪ ফেব্রুয়ারী-২০২৫ সকাল ১০টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ রাবিপ্রবি’র সকল ডিন, চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট ও অফিস প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান । চেয়ারম্যানের সফরসঙ্গী ছিলেন সহধর্মিনী ড. বাবুনা ফায়েজ এবং একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান।
সভার শুরুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান ।
এছাড়া রাবিপ্রবি’র অফিসার এসোসিয়েশন এর সভাপতি ও সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমার নেতৃত্বে এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রকে প্রসারিত করা এবং স্থানীয় সম্পদের বিকাশ কল্পে প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করার অনুরোধ জানান। তিনি আরও বলেন, অত্র অঞ্চলের মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কর্মসূচী গ্রহণের উপর গুরুত্ব দেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রাবিপ্রবির প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন বলে ব্যক্ত করেন। তিনি প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্ল্যান অনুযায়ী অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন। সেই সাথে নির্মাণ কাজ যেন টেকসই হয় সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস ও উন্নয়নমূলক চলমান কাজগুলো পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পাঠদানে সিরিয়াস হওয়ার জন্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী যেন এই রাবিপ্রবি’র শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে হবে। এ অঞ্চলের নারীরা জাতীয় ফুটবল টিমে অনেক অবদান রাখছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে সুযোগ দিলে তারা আরো ভালো করবে। এ অঞ্চলের সম্পদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য জাতীয় পর্যায়ে আরো বেশি করে তুলে ধরার জন্য উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবং অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে তিনি পুনরায় পরিদর্শনে আশার ইচ্ছা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, বিভিন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)