শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আয়নুল-লিমন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আয়নুল-লিমন
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আয়নুল-লিমন

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. আয়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. মাহবুব উল্যাহ লিমন।

আগামী একবছরের জন্য সংগঠনটির ১ম কার্যনির্বাহী পরিষদ ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে গঠন করা হয়েছে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান । মডারেটরের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক মো. মাঈনুদ্দিন।

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান পৃষ্ঠপোষক বলেন, আমি নতুন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে আশাবাদী। নিশ্চয়ই তারা নতুন নতুন কার্য পরিকল্পনার মাধ্যমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।

কমিটির সভাপতি মো. আয়নুল ইসলাম বলেন, “আমাদের ক্যাম্পাসে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চেষ্টা করে আসছি। দীর্ঘদিনের পরিশ্রমের পর আহবায়ক কমিটি থেকে কার্যনির্বাহী কমিটি গঠন করতে পারায় আমরা খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চা ও বিতর্ক চর্চাকে ত্বরান্বিত করা এবং রাবিপ্রবির বিতর্ক চর্চাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমরা সর্বদা বদ্ধ পরিকর।”

কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহসভাপতি (প্রশাসন) পদে সঞ্চিতা চক্রবর্তী, সহসভাপতি (বিতর্ক) পদে মায়মূনা মুসাররাত তাসফিয়া, বিতর্ক সমন্বয়ক (বাংলা বিতর্ক) পদে সাহেদুল মারুফ, বিতর্ক সমন্বয়ক(ইংরেজি বিতর্ক) পদে নকিবুল আবছার শাওন, কোষাধ্যক্ষ পদে ফাইরুজ মেহেদী দীপান্বীতা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে ইফতেখার নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোসাদ্দেক হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে চন্দ্রিমা চান্দ্রেয়ী ও আমাতুল্লাহ ফারাবী ঈশা।
উল্লেখ্য,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও একমাত্র বিতর্ক সংগঠন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি রাবিপ্রবিতে বিতর্ক চর্চা করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চাকে আধুনিকায়নের উদ্দেশ্যে ২৮ নভেম্বর, ২০২৩ তারিখে গঠন করা হয়। এরপর, সংগঠনের মৌলিক ভিত্তি তৈরি করার লক্ষ্যে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে ১ম আহবায়ক কমিটি গঠন করা হয়। রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি মুক্তবুদ্ধির চর্চা ও যৌক্তিক মানুষ তৈরির শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করছে। দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির লালন, ধারণ, অগাধ শ্রদ্ধা ও অসীম দেশপ্রেম সংগঠনের সঞ্জীবনী শক্তি। এই সব প্রত্যয় ও প্রচেষ্টাকে আরও বিশদভাবে ও নিপুনভাবে রাবিপুরি তথা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)