মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছাত্র পরিষদের নেতা সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
ছাত্র পরিষদের নেতা সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
আহমদ বিলাল খান :: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামের সচেতন ছাত্র সমাজ।
সাহাদাত ফরাজি সাকিব ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা আলিফ মার্কেটের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন ছাত্র সমাজের নেতা ইমাম হোসেন ইমু, মো. পারভেজ মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলো দেশের বামধারার সংগঠনগুলোর সঙ্গে আতাত করে সাহাদাত ফরাজি সাকিবের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সাকিব গত ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টির সার্বভৌমত্ব বিষয়ে সাংবাদিক সম্মেলনে যোগদান এবং বিতর্কিত আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়ার দাবিতে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তি দিতে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন করা হবে। রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে, তিন জেলা অচল করে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি রাতে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হন সাহাদাত ফরাজি সাকিব। বর্তমানে কারাগারে রয়েছেন। সাহাদাত ফরাজি সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম মুখপাত্র ছিলেন।





পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ