শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের পটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরিফের আওলাদে পাক, মসজিদের মতোয়াল্লী পরিবারবর্গ ও মুসল্লীদের নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধন করেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
১৭ ফেব্রুয়ারি সোমবার বাদ আসর উদ্বোধনকালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মুসল্লিদের সুবিধার্থে পুনঃসংস্কার কাজ শুরু করতে পারায় মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং সাথে সাথে আওলাদে পাকদের পক্ষ হতে মতোয়াল্লী পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন, সংস্কার কাজের জন্য গঠিত কমিটি, এলাকাবাসী ও দরবার এবং আওলাদে পাকদের সহযোগিতায় মসজিদের সংস্কার কাজ দ্রুত শেষ করে মুসল্লীদের নামায আদায়ে ব্যবস্থা গ্রহণ করবেন। অনুষ্ঠানে এই সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আরেফিন মাইজভাণ্ডারী (ম.), অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (ম.), মসজিদের প্রাক্তন খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজভাণ্ডারী (ম.), সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী (ম.), ইন্জিনিয়ার সৈয়দ মহিউদ্দিন আহমদ,মোহাম্মদ তৌহিদুল আলম মেম্বার, মতোয়াল্লী পরিবারের সৈয়দ নাছিরুল আলম, খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)