বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » সরকার নানাভাবে নিজেদেরকে বিতর্কিত করে তুলছে : সাইফুল হক
সরকার নানাভাবে নিজেদেরকে বিতর্কিত করে তুলছে : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। এতে জনজীবনে গভীর উদ্বেগ - উৎকন্ঠা তৈরী হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। খোদ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আশংকাজনক ভাবেই পরিস্থিতির অবনতি ঘটছে।রাজধানীতেই দিনেদুপুরে রোমহষর্ক ঘটনা ঘটছে। রাজধানীর কিছু অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানেও আবার সন্ত্রাসী তৎপরতা বাড়ছে।
তিনি বলেন, সরকারের কথিত ” অপারেশন ডেভিল হান্ট ” চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায়না। তিনি বলেন সরকার অকার্যকর হয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে নিপতিত হতে পারে।
তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্বক উদ্যোগ নেবার আহবান জানান।
তিনি বলেন, ননইস্যুকে ইস্যু বানিয়ে কোন কোন মহল সরকারকে রাজনৈতিক দলসমূহের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কিনা- আজ এই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, সরকার নানাভাবেই নিজেদেরকে বিতর্কিত করে তুলছে। নানা যুক্তিতে সরকার নিজেদের ক্ষমতা প্রলম্বিত করছে কিনা- এই প্রশ্নও দেখা দিয়েছে।
তিনি সংকট উত্তরণে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া বাড়িয়ে তুলতে সরকারের প্রতি আহবান জানান। একইসাথে তিনি রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।





গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান