শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে তারুণ্যের সমাপনী উৎসব অনুষ্ঠিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে তারুণ্যের সমাপনী উৎসব অনুষ্ঠিত
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে তারুণ্যের সমাপনী উৎসব অনুষ্ঠিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই মাসব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে তারুণ্যের উৎসবের সমাপনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের চৌদ্দটি স্টল তাদের কার্যক্রমের চিত্র প্রদর্শন করে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, জামায়তে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আতাউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব প্রমুখ।
এছাড়া, সন্ধ্যায় মেলার স্থানেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, “এ ধরনের উৎসব আমাদের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তরুণরা তাদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, যা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ তার বক্তব্যে বলেন, “এ উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক বা বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের যুবকদের উদ্যোক্তা, সৃজনশীল এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলার একটি উদ্যোগ। ঈশ্বরগঞ্জে আরো এমন উৎসবের আয়োজন প্রয়োজন, যাতে আমাদের তরুণরা তাদের প্রতিভাকে সমাজে কাজে লাগাতে পারে।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)