শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কারারক্ষী রুস্তম আলীর লাশ তুলে গ্রামে নিয়ে গেল পরিবার
প্রথম পাতা » গাজিপুর » কারারক্ষী রুস্তম আলীর লাশ তুলে গ্রামে নিয়ে গেল পরিবার
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারারক্ষী রুস্তম আলীর লাশ তুলে গ্রামে নিয়ে গেল পরিবার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে খুন হওয়া অবসরপ্রাপ্ত (এলপিআর) কারারক্ষী রুস্তম আলীর (৬৫) লাশ কবর থেকে তোলা হয়েছে ৷ ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিহত রুস্তম আলীর পরিবার পুলিশকে না জানিয়ে লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছেন ৷

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী নাছরিন আক্তার গত ২৭ এপ্রিল বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে লাশ তোলার আবেদন করেন ৷ তাতে বলেন, তাদের পরিবারের সবার দাবি লাশ গাজীপুর মহানগরের কোনাবাড়ী কবরস্থান থেকে তুলে তাদের গ্রামের বাড়ি পিরোজপুর নিয়ে যাবেন৷ সেখানে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে৷

কিন্তু প্রশাসন তাত্‍ক্ষণিক অনুমতি না দিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় চেয়েছিল৷ নিহতের পরিবার সেই সময় না দিয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে লাশ তোলে৷ পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার চড়কগাছিয়া গ্রামের উদ্দেশ্যে নিয়ে যায়৷

তার ছোট ভাই শাহ আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২৯ এপ্রিল শুক্রবার সকাল ৮টার দিকে পিরোজপুরের চরকগাছিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে রুস্তম আলীকে আবারও দাফন করেছেন তারা৷

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রুস্তম আলী লাশ তুলে গ্রামের বাড়িতে নিয়ে গেছে ৷ তবে তোলার সময় পুলিশকে অবহিত করেনি৷

এদিকে রুস্তম হত্যাকণ্ডে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নতুন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ তদন্ত কর্মকর্তারা আবারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন ২৮ এপ্রিল বৃহস্পতিবার বলেন, রুস্তম আলী খুনের ঘটনায় গ্রেফতার হিমেল আহমেদ রিমান্ডের প্রথম দিন কোনো তথ্য দেয়নি৷ তবে তাকে আরও দুদিন আমরা জিজ্ঞাসাবাদ করব৷

উল্লেখ্য, ২৫ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সাবেক কারারক্ষী মোঃ রুস্তম আলী হাওলাদার দুর্বৃত্তের গুলিতে নিহত হন৷ পরে ওই দিন রাতে নিহতের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন৷

এ ঘটনায় গাজীপুর মহানগরের দেওলিয়াবাড়ি এলাকার মোঃ হাসান মিয়ার ছেল হিমেল আহাম্মেদ (২২) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ৷ রুস্তম আলী গত ৬ মাস আগে অবসরকালীন ছুটিতে (এলপিআর) যান৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ি, রুস্তম আলীর শরীরে ৬টি গুলি করা হয়েছিল৷ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জেলা পুলিশ এবং কারা কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে৷ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)