শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী
প্রথম পাতা » ময়মনসিংহ » দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বলেন- ‘ঈশ্বরগঞ্জের এই আহবায়ক কমিটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হয়েছে। সুতরাং, আজকের পর থেকে যদি কেউ মানিনা, মানবোনা বলে বিরোধীতা করেন, দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান। কেননা, বিএনপির নাম নিয়ে মানিনা মানবোনা বলার কোন সুযোগ নেই।’ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার ঈশ্বরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, যারা এই পরিচিতি সভায় আসেননি, আপনাদের অনুরোধ করে বলছি- আপনারা এই কমিটির সাথে একাত্মতা পোষণ করুন। যাতে আগামীদিনে ময়মনসিংহ উত্তর জেলার মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি একটি শক্তিশালী মডেল হিসেবে রূপান্তরিত হতে পারে। আর এ জন্য উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতা-কর্মী, সমর্থকসহ সবাইকে এক সঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই আঁধার কাটবে না। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একে এম হারুন অর রশিদ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান সাজু, আব্দুল্লাহ আল মামুন খোকন, আজিজুল হক বাদল, শরীফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিনসহ নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





ময়মনসিংহ এর আরও খবর

শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)