শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী
সোমবার ● ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বাজার এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালাঝুলিয়ে দিয়েছে পাষন্ড স্বামী।ভুক্তভোগী রাবিয়া আক্তার সুমী সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সুলতান হোসেন মুন্সির মেয়ে।

১৩ বছর আগে নবগ্রাম ইউনিয়নের বাউকাঠির মুনসুর আলীর পুত্র শাহীন হাওলাদারে সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় এই দম্পতির। বিয়ের এক বছর পর থেকে যৌতুক দাবিসহ খুটিনাটি বিষয় প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত স্বামী শাহিন হাওলাদার। শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন দির্ঘদিন ধরে এবং বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দিতে বলে। রাবিয়া আক্তার সুমীকে মেরে ফেলার হুমকি দেন,স্বামী শাহীন। তবুও শত নির্যাতন সহ্য করে স্বামীর সংসার করছেন রাবিয়া আক্তার সুমী। কোল জুড়ে এসেছে দুইটি ছেলে সংন্তান। বড় ছেলে মো. ইয়াছিন হাওলাদার (১০)আর ছোট ছেলের নাম ইয়ামিন হাওলাদার (০৫)। বড় ছেলে পঞ্চম শ্রেনী ও ছোট ছেলে প্রথম শ্রেনীর ছাত্র।
২০১৬ সালে আদালতে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করে। ২০১৭ সালের শেষের দিকে স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্ততায় আদালত থেকে মামলা তুলে নিলে পুনরায় আবার সংসার শুরু করে তারা। তবে সাম্প্রতি বিদেশে যাবার জন্য স্ত্রীর কাছে তিন লাখ টাকা দাবি করে শাহিন হাওলাদার। টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানদের ভরন পোষন বন্ধ করে দেয় শাহিন। বাধ্য হয়ে বাবার বাড়ি ও স্বামীর বাড়ি থেকে জীবিকা নির্বহ করছেন সুমী।

২০২৪ সালের এপ্রিল মাসে ও অক্টোবর মাসে স্বামীর বিরুদ্ধে নারী নির্যানত ও যৌতুকের পৃথক দুইটি মামলা করে। মামলা চলা কালে স্বামীর বাড়িতে থাকতেন সুমী। এক সপ্তাহ পূর্বে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যান রাবিয়া আক্তার সুমী। শুক্রবার সকালে সন্তানদের নিয়ে স্বামী বাড়িতে আসলে তাদের ঘরে ঢুকতে দেয়নি স্বামী শাহীন। দরজার বাহির থেকে তালা ঝুলিয়ে অন্যত্র সরে যায় শাহীন। সন্তানদের নিয়ে অসহায় হয়ে বাড়ির দরজায় নিরুপায় হয়ে বসে থাকেন। শিশু সন্তানরা তালার ধরে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

অভিযোগ করে রাবিয়া আক্তার সুমী বলেন, একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী সন্তানকে ভালো রাখা,তাদের পড়া লেখা শিখিয়ে মানুষের মত মানুষ করা। তবে তিনি এগুলা না করে বাইরে বাইরে থাকে সব সময়। আমার দুই ছেলে ভরনপোষণ পড়ালেখার খরচ দেয়না খারাপ ব্যবহার করে। আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সংসারে থাকে চাই।

স্থানীয় ইউপি সদস্য মো. তসলিম হোসেন বলেন, এর আগেও শাহীন তার স্ত্রীকে নির্যাতন করেছে আমরা শালিশী করে মিমাংসা করে দিয়েছে। এর পরেও স্ত্রী ও সন্তানদের নির্যানত করছে শাহীন।

এ বিষয়ে স্বামী শাহীন হাওলাদারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুমীকে তালাক দেয়া হয়েছে। আমি কোন বক্তব্য দিতে চাই না। যা বক্তব্য আদালতে দিবো।

অসহায় এ নারী শিশু সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয়রা এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)