শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”
প্রথম পাতা » চট্টগ্রাম » আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”
সোমবার ● ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”

--- ফটিকছড়ি প্রতিনিধি :: নাট্য নির্মাতা এস.ডি.জীবন এইবার নির্মাণ করলেন পারিবারিক গল্পভিত্তিক নাটক “আপন-পর”। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে “আপন-পর” নাটকের চিত্রগ্রহন শেষ হয়েছে। প্রিয়া সেন’র লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ আশিক-মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা। নাট্য নির্মাতা এস.ডি.জীবন বলেন,”আপন-পর” নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছে। আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এইসব ঘটনার মধ্যদিয়েই জীবন যাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সাথে মিল পাবেন এবং প্রতিটা মুহুর্তে মনে হবে “আসলেই তো এটি আমাদের গল্প”। আমি মুলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রুপ দেয়ার চেষ্টা করেছি।বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। অভিনেতা-অভিনেত্রী সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন,আমি মূলত আমার গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি কারণ নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এইরকম ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা পারিবারিক সর্ম্পক,বন্ধন এগুলো ভূলে যাই।আপনজন থেকে দূরে সরে যাই কিন্তু যখন বুঝি তখন হয়তো আর ক্ষমা চাওয়ার সময়টুকুও আমাদের হাতে থাকে না। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে। রমজান মাসেই “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক “আপন-পর”। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাসরিন সুলতানা, এম.এম.রহমান, নুরুল কবির, দোলা খান, মঞ্জুর হোসেন সহ আরো অনেকে। চিত্রগ্রহনে ছিলেন শাকিল আহমেদ আফরান। নাটকটি প্রযোজনা করেছেন “জীবন প্রিয়া ডিজিটাল” ।





আর্কাইভ