শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট বসানো হয়েছে। এ হাটে সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাজার দর থেকে ১০-১৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজানে ক্রয় সামর্থ্যহীন মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনে স্বস্থিতে রোজা পালন করতে পারে সে লক্ষ্যে পহেলা রমজান থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ হাট বসানো হয়েছে।
উপজেলা প্রশাসনের আহবানে এ হাটে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে দোকান পাট বসানো হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেলের সংকট বিরাজ করলেও এ হাটে কোন সংকট নেই। বাজারে এক লিটার খোলা সয়াবিন তেল ১৯০ টাকার স্থলে এ বাজারে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মুসুর ডাল ১২০ টাকার স্থলে ১০০, পল্টি মুরগী ১৭০ টাকার স্থলে ১৬০ টাকায়, ছোলা ১০৫ টাকার স্থলে ৯৫ টাকা, আলু ৩০ টাকার স্থলে ২০ টাকা, শসা ৩০ টাকার স্থলে ২৫টাকা, চিনি ১২০ টাকার স্থলে ১১৫ টাকা, ডিম প্রতি ডজন ১২০ টাকার স্থলে ১০০ টাকা।
এ হাটে প্রশাসনের আহবানে সপ্তাহে ৩ দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ৪-৫টি ষাঁড় গরু জবাই করে ৬৫০ টাকা কেজি দরে গোশত বিক্রি করে নিন্ম আয়ের মানুষদের সেবা প্রদান করছেন।
সরেজমিন হাট ঘুরে দেখা যায়, কম মূল্যের গোশত কিনতে শত শত ক্রেতা লাইনে দাঁড়িয়েছেন। ক্রেতারা জানান, এখানে ২কেজি থেকে সর্ব নিন্ম ২৫০ গ্রাম গোশত কেনার সুযোগ রয়েছে। অথচ বাজারে ২৫০ গ্রাম গোশত বিক্রিই করা হয় না। এতে অসহায় লোকেরাও এ হাটে গোশতে কিনতে পারছেন।
হাটে আসা ক্রেতা রিক্সা চালক মোজাম্মেল মিয়া জানান, সারা দিন রিক্সা চালিয়ে যে আয় করি তা দিয়ে শহরের বাজার থেকে কম মূল্যে এতগুলো সদাই করতে পারতাম না। এ হাটটি বসাতে গরীব মানুষদের খুব উপকার হয়েছে। সবাই কম টাকায় বাজার করতে পারছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে এবং গরীব নিন্ম আয়ের রোজাদার মানুষ যাতে সুলভ মূল্যের পণ্য কিনে স্বস্থি পায় সে লক্ষ্যেই এ হাট বসানো হয়েছে। এ সেবার বিস্তৃতি বাড়াতে উপজেলার সোহাগী রেল ষ্টেশনেও সুলভ মূল্যের হাট বসানো হয়েছে। এ সেবা সারা রমজান মাস ব্যাপী অব্যহত থাকবে।





আর্কাইভ