শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ধানের বাম্পার ফলন : দামে অসন্তোষ চাষীরা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ধানের বাম্পার ফলন : দামে অসন্তোষ চাষীরা
সোমবার ● ২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ধানের বাম্পার ফলন : দামে অসন্তোষ চাষীরা

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.৫০মিঃ) বাংলাদেশের দক্ষিন অঞ্চল অর্থাত্‍ খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার চাষীরা ধানের আশানুরূপ ফলন পেয়েছে ৷ কিন্তুু এরপরও খুশি না এসব ধানচাষীরা ৷ অধিকাংশ চাষীরাই ধানের আবাদ ছেড়ে অন্য ফসল চাষ করার কথা ভাবছেন ৷ ধানের দাম কমে যাওয়াই ধানের আবাদ ছেড়ে দেয়ার মূল কারণ ৷ পরিশ্রম আর অর্থ দুটোই খরচ করে ধান চাষ করার পর লাভবান হতে পারছেন না ঝিনাইদহের চাষীরা ৷ স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মন ধান যে দরে বিক্রয় হচ্ছে চাষীদের ভাষ্যমতে প্রতি মন ধানের উত্‍পাদন খরচ হয়েছে তার চেয়েও বেশি ৷
ঝিনাইদহের সদর উপজেলার গোপালপুর গ্রামের চাষী আব্দুর রাজ্জাক বলেন, “প্রতি একর জমিতে ধান উত্‍পাদন করতে খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা ৷ ধানের সর্বোচ্চ ফলন হলেও প্রতি মন ধানের দাম ৭৫০-৮০০ টাকা হলে ৩৮-৪০ হাজার টাকার বেশি ধান বিক্রি হয় না ৷ ফলে প্রত্যেককেই গুনতে হচ্ছে লোকসানের অঙ্ক ৷” সরেজমিনে ঘুরে সাংবাদিক জাহিদুর রহমান তারিক জানিয়েছেন, যশোর, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, নড়াইলসহ বিভিন্ন জায়গার হাটগুলোতে প্রতি মন ধান কেনাবেচা হচ্ছে ৭০০-৭৫০ টাকা করে ৷ গত বছর বোরো মৌসুম থেকে ধানের দাম কম হওয়ায় এবছর বোরো ধানের পরিবর্তে ছোলা, মসূর, গম চাষের পরিমান বেড়ে গেছে অনেকাংশেই ৷ চাষিরা লোকসানের ভয়ে ধান চাষ থেকে দূরেসরে যাচ্ছে দিন দিন ৷
ঝিনাইদহের বারোবাজার এলাকার চাষী নাসির হোসেন বলেন,”১ বিঘা জমিতে ধান উত্‍পাদন করতে যে খরচ হয় জমির ধান বিক্রি করলে সে টাকাও উঠে না ৷ এ কারনে গত বছর থেকে চাষীরা ধানের চাষ বাদ দিয়ে অন্য ফসল চাষ করছে ৷” যশোর জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর বোরো ধান চাষের টার্গেট ধরা হয়েছিল ১লক্ষ ৫১ হাজার ৮’শ ৮৮ হেক্টর ৷ তবে ধান আবাদ হয়েছে ১লক্ষ ৪৩ হাজার ৫’শ ৪০ হেক্টর জমিতে ৷ এ মৌসুমে উত্‍পাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে,৬ লক্ষ ৬ হাজার ৮’শ ৯৩ মেট্রিক টন চাল ৷
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রতি মন ধানের দাম ৪০০-৪৫০ টাকা ৷ দেশের প্রধান খাদ্যশষ্য ধান এবং অধিকাংশ চাষীরা ধান চাষ করা সত্বেও ধানের দাম কম হওয়ায় সরকারকে দায়ী করে তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে চাষীরা ৷ কেউ কেউ বলছেন, সরকার ক্ষমতায় আসার আগে চালের দাম ১০ টাকা করার অঙ্গীকার করেছিল ৷ সেই অঙ্গিকার রক্ষা করতেই সরকার চাষীদের মেরুদন্ড ভেঙ্গে ধানের দাম কমাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঝিনাইদহ জেলার চাষিরা ৷ তবে সরকারিভাবে ধান সংগ্রহ করা শুরু হলে দাম কিছুটা বাড়বে বলে ধারনা করা হচ্ছে ৷
উল্লেখ্য, এবছর সরকার ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী ৫ মে থেকে ধান সংগ্রহের কাজ শুরু হবে বলে তথ্য পাওয়া গেছে ৷





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)