শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
বুধবার ● ২৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া ১ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বিআরটিসি বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, আব্দুস সোবহান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩০) দুজনের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের। এছাড়াও নিহত আরেকজন হলো উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত আহমদ আলী ফকিরের মেয়ে কোহিনূর সুলতানা হাসিনা (৩৫)।
আহত ৬ জনের মধ্যে রয়েছেন: সাব্বির (২৭), শিউলি (২৭), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গনী (৫০), রমজান (২৩), শাহীন (২৫) প্রমুখ।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, “বিয়োগান্তক এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঈশ্বরগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিবেশবান্ধব কৃষিচর্চা ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য ছিল “বালাই নাশকের অপব্যবহার রোধ করে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি”।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি ময়মনসিংহের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা। তিনি বলেন, “মাটির উর্বরতা রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন ভারসাম্যপূর্ণ বালাই ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ।”তিনি আরো বলেন, “বর্তমান বিশ্বে কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি এখন বৈজ্ঞানিক প্রযুক্তিনির্ভর একটি উন্নয়ন ক্ষেত্র। টেকসই কৃষির জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, উন্নত জাত নির্বাচন, এবং পরিবেশবান্ধব চাষাবাদ। এই কংগ্রেস কৃষকদের সেই দিকনির্দেশনাই দিচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার কংগ্রেস প্রকল্পের মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার। তিনি বলেন,“আমরা চাই প্রতিটি কৃষক যেন কৃষির প্রতি আগ্রহী হয়, আর কৃষিকে করে তোলে লাভজনক। এক্ষেত্রে তথ্যভিত্তিক প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি। এ লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভায় পার্টনার ফিল্ড স্কুল স্থাপন করা হবে। ”
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম তালুকদার, কৃষক প্রতিনিধি মাসুদ মিয়া প্রমুখ।
কৃষক প্রতিনিধি মাসুদ মিয়া বলেন, আমরা এই কংগ্রেস স্কুল থেকে অনেক কিছু শিখব। অতিমাত্রায় বালাই নাশক ব্যবহারের কারণে মাটির যে কি ক্ষতি হতো, তা আজকের আলোচনায় বুঝতে পেরেছি সঠিক নিয়ম মেনে চলা কতটা জরুরি। তারা আশা প্রকাশ করেন, এধরনের প্রশিক্ষণমূলক সভা নিয়মিতভাবে হলে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। কংগ্রেসে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদ, কম খরচে অধিক ফলন এবং কীটনাশক ব্যবহারের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষকরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ