শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জুন ২০২৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
রবিবার ● ৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে কুরবানির পশুর চামড়ার উপযুক্ত দাম না পাওয়ায় ক্ষুদ্ধ এবং হতাশ কুরবানী দাতারা। অপরদিকে হতাশ গ্রাম থেকে চামড়া সংগ্রহকারী খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা।
ঈদের দিন বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ রেল গেইট সংলগ্ন এলাকায় যেখানে প্রতিবারের ন্যায় এবারেও বারইয়ারহাট-রামগড় সড়কের পাশে প্রতিবারের মতো এবারেও কুরবানির পশুর চামড়া সংগ্রহ ও বিক্রি’র উদ্দেশ্যে স্তুপ করে রাখা হয়েছে। গ্রাম থেকে কুরবানী দাতাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করে পাইকারদের কাছে বিক্রির জন্য আনা হয়। তবে ক্রয়ের সাথে বিক্রির সামঞ্জস্য না থাকা এবং পুষিয়ে উপযুক্ত দামে বিক্রি করা নিয়ে হতাশ প্রত্যন্ত এলাকা থেকে চামড়া সংগ্রহকারীরা।
তেমনি একজন চামড়া সংগ্রহকারী হিঙ্গুলী ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামের বাসিন্দা শিপুল বলেন, প্রতি বছর আমি মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে থাকি। তবে গত কয়েক বছর ধরে লস্ট দিতে দিতে ভাবছিলাম পটপরিবর্তনের পরে এবার হয়তো একটা দাম পাবো কিন্তু সেটা আর হলোনা। গ্রাম থেকে কেনা দামে বিক্রি হবে কিনা সেই বিষয়ে হতাশা ব্যক্ত করেন।
তার সাথে আরেক জন মোহাম্মদ মন্টু বলেন, এবার বড় গরুর চামড়া ক্রয় করে বাজারে আনার পরে কেনা দামে বিক্রি করতে পারতেছিনা। আড়াই লক্ষ টাকা দামের পশুর চামড়া বলতেছে ৩০০ টাকা অথচ গ্রাম থেকে কেনা হয়েছে ৩৫০/৪০০ টাকা পর্যন্ত। এবার কঠিন একটা ধরা খাইছি। এরকম জানলে ছোট গরুর চামড়া সংগ্রহ করতাম।

নাম প্রকাশ না করার শর্তে গ্রাম থেকে পশুর চামড়া সংগ্রহকারীদের একজন বলেন, ভাবছিলাম দেশটা সংস্কার হচ্ছে, একটা পরিবর্তন হয়েছে এবার হয়তো চামড়ার দামে ধস নামবে না কিন্তু এখন দেখি সিন্ডিকেট আগের চেয়েও সক্রিয়। আসলে সাধারণ মানুষের কথা কেউ ভাবেনা।

একজন কুরবানি দাতা বলেন, বাড়ি থেকে কেউ পশুর চামড়া কিনতে কেউ যায়নি তাই সাথে করে বারইয়ারহাট নিয়ে আসলাম এবং নিরুপায় হয়ে ২০০ টাকায় বিক্রি করে দিয়েছি।
সরকারিভাবে বলা হলো ঢাকার বাইরে একটি গরু-মহিষের চামড়ার সর্বনিম্ন দাম হবে ১হাজার ১’শ ৫০ টাকায় বিক্রি। কিন্তু মাঠের চিত্র ভিন্ন, চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২’শ থেকে ৩’শ টাকা।
ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া ৫৫টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হলো। আদতে প্রান্তিকে এর অর্ধেকও নেই দাম।
পুরো উপজেলা জুড়ে এরকম চিত্র লক্ষ্য করা গেছে। অনেকে অভিযোগ করে বলেন, পটপরিবর্তন হয়েছে হয়তো একটা সুফল পাওয়া যাবে বাস্তব চিত্র ভিন্ন কিন্তু এবার তো চামড়া কিনতে কেউই তো আসলোনা আবার অনেকে উপযুক্ত দাম না পেয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলতে বাধ্য হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এরকম স্তুপ দেখা গেছে। রাত সাড়ে নয়টা দিকে হিঙ্গুলী বাজারের একপাশে চামড়ার বিশাল স্তুপ দেখা গেছে।

ছোট ছোট বিক্রেতার কাছ থেকে চামড়ার পাইকারি ক্রেতা মোশারফ হোসেন নামের একজন বলেন, আমাদেরকেও এই চামড়া গুলো বড় বড় পার্টির কাছে বিক্রি করতে হবে। এক্ষেত্রে গোডাউন ভাড়া, লবণ, শ্রমিকদের মজুরি, গাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে খরচ বাদ দিয়ে তেমন একটা লাভ করা যায়না। তাই বড় বড় পার্টির কাছে বিক্রির বিষয়টি মাথায় রেখে এবং খরচের হিসাব করেই চামড়া সংগ্রহ করতে হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ