বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গাঁজা-মদসহ মা-মেয়ে গ্রেপ্তার
আত্রাইয়ে গাঁজা-মদসহ মা-মেয়ে গ্রেপ্তার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মা-মেয়ে ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক কেজি গাঁজা ও ২৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় এসব অভিযান চালানো হয়।
ডিবির ওসি মোস্তাফিজ হাসান জানান, আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রোবোয়ালিয়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৫৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রেখা বিবি (৫৮) ও মেয়ে হাফিজা বিবি (৪২) কে ২৫ লিটার দেশি মদসহ আটক করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে আত্রাই থানায় পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?