শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে দোকানপাট ভাঙচুর-লুটপাট
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে দোকানপাট ভাঙচুর-লুটপাট
শনিবার ● ৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে দোকানপাট ভাঙচুর-লুটপাট

--- নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ শহরে ফের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮-১০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন দু’জন।
শুক্রবার ৪ জুলাই রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কে এ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি, মনসুরপুর গ্রামের আশাহিদ আলী আশার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে ধৈর্য্য ধারণ করে আপোষে মীমাংসা করার আহবান জানান। বৃহস্পতিবার রাতেই উভয় পক্ষ গ্রামে গ্রামে সভার ঘোষণা দেয়।
শুক্রবার সকালে মো. শাহজাহান আলী নবীগঞ্জ শহরে আসেন এবং আনমনু গ্রামে এক পরামর্শ সভায় শালিসের আহ্বান জানান। একইদিন থানার গোলঘরেও আশাহিদ আলী আশা ও খরচু মিয়ার উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন এশার নামাজের পর তিমিরপুর ও আশপাশের গ্রামের মানুষ নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় পূর্ব নির্ধারিত এক সভায় বসেন। এতে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. শাহজাহান আলীও আপোষ মীমাংসার উদ্যোগের বিষয়টি জানাতে উপস্থিত হন।
এ সময় খবর ছড়ায় যে আনমনু গ্রামের শতাধিক যুবক শেরপুর রোডে অবস্থান নিয়েছে। এতে উত্তেজিত হয়ে তিমিরপুরের যুবকরা আবারও ধাওয়া দেওয়ার চেষ্টা করে এবং নতুন করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে আনমনু গ্রামের পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে শত শত লোকজনকে অস্ত্রসহ শহরে আসার আহ্বান জানানো হয়। একপর্যায়ে তারা শহরে ঢুকে গোল্ডেন প্লাজা ও হাসপাতাল সড়কে দোকানপাটে ইটপাটকেল ছোড়ে এবং ভাঙচুর ও লুটপাট চালায়।
সংঘর্ষের সময় মধ্যবাজারের গোল্ডেন প্লাজা ও হাসপাতাল সড়কের এসএম মার্কেটসহ অন্তত ৮-১০টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে আহত হন অন্তত দু’জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) আনমনু গ্রামের শতাধিক যুবক ট্রাফিক পয়েন্ট এলাকায় অস্ত্রসহ অবস্থান করছিলেন বলে জানা গেছে, তবে তিমিরপুর গ্রামের লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবীগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে।





আর্কাইভ