বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » মধ্যপাড়া কঠিন শিলা খনি ৮ দিন বন্ধ থাকার পর উত্তোলন শুরু
মধ্যপাড়া কঠিন শিলা খনি ৮ দিন বন্ধ থাকার পর উত্তোলন শুরু
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: পার্বতীপুর কঠিন শিলা খনি ৮ দিন পাথর উত্তোলন কাজ বন্ধ থাকার পর, গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এসজিএমসিএল) কঠিন শীলা খনিতে আজ বৃহস্পতিবার সকাল শিফট থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।
জানা যায়, খনিতে কর্মরত শ্রমিকদের অনৈতিক দাবির কারণে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে খনির কার্যক্রম (পাথর উত্তোলন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) গত বুধবার (২ জুলাই) রাতে এক নোটিশ প্রদান করেন। ঘটনার পর ৯ জুলাই দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এসজিএমসিএল) এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির কর্মকর্তারা ও শ্রমিক প্রতিনিধিদের সাথে সমঝোতা বৈঠকে বসেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে আবারও উৎপাদন কাজ শুরু হয় এবং শ্রমিকরা কাজে যোগদান করে।
মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চ.দা.) প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন প্রতিনিধিকে জানান, জিটিসি ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল শিফট থেকে খনি থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে। ইতোমধ্যেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।





পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা