রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: গণধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার ৩০ আগস্ট বিকেল ৫টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্বতীপুর উপজেলা শাখা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা সমন্বয়কারী আব্দুর রউফ, গণধিকার পরিষদের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম রুবেল, জাতীয় নাগরিক পার্টির পৌর প্রধান সমন্বয়কারী সবুজ বিপ্লব, জুলাই যুদ্ধা সোহেল রানা, তরিকুল ইসলাম প্রমূখ।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের ওপর এরকম নেক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরকারকে উদ্দেশ্যে করে বক্তারা বলেন আপনি আর কারো গোলামী করবেন না জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। এরকম নেক্কার জনক ঘটনা যেন বাংলার মাটিতে আর কোনো নেতার উপর না হয়। আমরা সঠিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ। উচিত কথা বললেই সমস্যা কিন্তু উচিত কথা বলা আর থামবে না, এই ঘটনার বিচার করতে হবে।





দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ