শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি পাবলিক টয়লেট উদ্বোধনের দেড় বছর পরেও জনসাধারণের জন্য ব্যবহারযোগ্য হয়নি। ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প (জিওবি–বিশ্বব্যাংক)’ এর আওতায় ২০২২–২৩ অর্থবছরে নির্মিত এই টয়লেটটি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।
সরকারি অর্থে নির্মিত হলেও পরিকল্পনার ত্রুটি ও দায়িত্বে অবহেলার কারণে প্রায় ১৮ লাখ টাকার এই প্রকল্প থেকে এখন পর্যন্ত কোনো সুফল পাচ্ছে না জনগণ। এলাকাবাসী মনে করছেন, দ্রুত টয়লেটটি চালু করা গেলে ভোগান্তি কমবে এবং সরকারের লক্ষ্য অনুযায়ী স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত হবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কলতাপাড়া বাজার থেকে কিছুটা দূরে অবস্থিত পাবলিক টয়লেটটির দরজায় তালা ঝুলছে। অথচ এটি ২৪ ঘণ্টা খোলা রাখার কথা ছিল। টয়লেটটি রক্ষণাবেক্ষণের জন্য কোনো নিয়োজিত কর্মীও সেখানে দেখা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, টয়লেট নির্মাণের পর থেকেই এটি অবহেলায় পড়ে আছে। তারা জানান, টয়লেটের চাবি এখনো জমিদাতার কাছেই রয়েছে।
এব্যাপারে জমিদাতা মো. আব্দুল হালিম জানান, নির্মাণ কাজ শেষ হলেও এটিতে কেউ আসেনা, সচল রাখার জন্যে স্থানীয় মাদ্রাসার হুজুরের কাছে চাবি দেওয়া আছে। মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে এটি ব্যবহার করছেন।
কলতাপাড়া বাজারের ব্যবসায়ী একেএম মোস্তাফিজুর রহমান লালন বলেন, টয়লেটটি বাজার থেকে অনেক দূরে। তার আগে মাদ্রাসা থাকায় অনেকেই মাদ্রাসার টয়লেটই ব্যবহার করে। স্থান নির্ধারণের ত্রুটির ফলে অনেকে জানেননা এখানে একটি সরকারি পাবলিক টয়লেট রয়েছে, আর যারা জানেন দূরের কারনে কেউ যেতে চায়না।
স্থানীয় বাসিন্দা সাদেক মিয়া বলেন, শুরুর দিকে টয়লেটটি খোলা ছিল, কিন্তু অবস্থান অনুপযুক্ত হওয়ায় ব্যবহারকারী ছিল না। এখন বন্ধ পড়ে আছে। খুলে দিলে সাধারণ মানুষ এটির সুফলভোগ করতে পারতো। এখন এটি কেন বন্ধ তা বলতে পারছিনা।
একই মত প্রকাশ করেন ডাউকি গ্রামের এনামুল হক। তিনি বলেন, বাজারে এলে টয়লেটের প্রয়োজন পড়ে, কিন্তু বাধ্য হয়ে মাদ্রাসা বা মসজিদের টয়লেট ব্যবহার করি। সরকারি টয়লেট আছে, সেটা আমরা জানিও না। আবার সেটা তালাবদ্ধ!
কলতাপাড়া বাজার কমিটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান কাজল অভিযোগ করেন, আমরা মসজিদের পাশে সুবিধাজনক জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম, কিন্তু সেখানে টয়লেট নির্মাণ করা হয়নি।
এ ব্যাপারে গৌরীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ–সহকারী প্রকৌশলী মো. সালাহ্উদ্দীন সোহেল বলেন, আমরা টয়লেটটি হস্তান্তর করেছি। তবে কেন তা ব্যবহার করা যাচ্ছে না, সেটি আমার জানা নেই।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ