শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ

--- মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় দুই দিনের ব্যবধানে পরপর দুটি ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে। আলুটিলা তারেং পর্যটন কেন্দ্রে অস্ত্রের ভয় দেখিয়ে চাকমা সম্প্রদায়ের এক স্কুল শিক্ষিকাকে (২৯) ধর্ষণের অভিযোগ উঠেছে লিটন ত্রিপুরা (২৪) নামে ত্রিপুরা সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে। সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে অভিযুক্ত লিটন ত্রিপুরাকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নিজেই বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, চাকমা সম্প্রদায়ের ওই স্কুল শিক্ষিকা বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে তিনি স্কুল জীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় পৌঁছালে অভিযুক্ত লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করেন। সে প্রথমে শিক্ষিকার বন্ধু আরিফুল ইসলামের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এরপর সে শিক্ষিকাকে ভয় দেখিয়ে বলে যে তার কাছে রিভলভার আছে এবং চুপচাপ না থাকলে গুলি করা হবে। অস্ত্রের ভয় দেখিয়ে লিটন শিক্ষিকাকে তারেংয়ের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর সে ঘটনাস্থলেই ভুক্তভোগীর কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করে। ধর্ষণের শিকার শিক্ষিকা তার বন্ধু আরিফুল ইসলামের কাছে পুরো বিষয়টি জানালে, আরিফুল কৌশলের আশ্রয় নেন। তিনি টাকা আনার কথা বলে ঘটনাস্থল থেকে সরে গিয়ে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে খবর দেন। সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছান এবং ধর্ষক লিটন ত্রিপুরাকে হাতেনাতে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করেন। আটক লিটন ত্রিপুরা (২৪) খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে। ধর্ষিতা নারীও একই উপজেলার নারায়নখাইয়া এলাকার বাসিন্দা। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে জানান, “ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেনাবাহিনীর সহায়তায় আমরা লিটন ত্রিপুরাকে আটক করেছি। মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এই ঘটনার মাত্র দুই দিন আগে, ২০ অক্টোবর একই উপজেলার অযোধ্যা এলাকায় শ্যামা পূজা দেখতে গিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী (১৫) নিজ সম্প্রদায়ের চার যুবকের হাতে গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনায়ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ। দুই দিনের ব্যবধানে পরপর দুটি ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, “মাটিরাঙ্গার মতো শান্ত এলাকায় পাহাড়ি যুবকদের মধ্যে অস্ত্রসজ্জিত অপরাধ প্রবণতা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে।” তারা এই ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ