শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী এবাদুল হক (৫৫) ঘটনাস্থলে ও স্ত্রী সাজেদা খাতুন(৫০) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে, সিএনজি চালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫) গুরুতর আহত অবস্থায় আইসিও তে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী পাড়া এলাকায়।
সিএনজি সংঘর্ষে এবাদুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন ও তার স্ত্রী সাজেদা খাতুন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কটন মিলে চাকুরীর সুবাদে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। বাড়িতে মা গুরুতর অসুস্থ্য জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল থেকে একটি সিএনজি রিজার্ভ করে তিনি স্ত্রী ও তার মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই উচাখিলা মধুপুর সড়ক হরিপুর বেপারী পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপের ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইসকন নিষিদ্ধের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ :: গাজীপুরের টঙ্গী টিএনটি এলাকার মসজিদের ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ, আইনজীবী আলিফ হত্যা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে জুমার নামাজ শেষে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা হাফেজ আহমদ আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ও ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী, হাফেজ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ইসকনকে একটি “উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন” আখ্যা দিয়ে সংগঠনটি দ্রুত নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে ইত্তেফাক নেতারা বলেন, ইসকন শুধু কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়। তারা দেশের জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতিতে হুমকিস্বরূপ কাজ করছে। ইসকনের কাজকর্ম দেশের সামাজিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে রাষ্ট্রীয়ভাবে এ সংগঠনটির কার্যক্রম বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী ও মুসলিমবিদ্বেষী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত বছরের নভেম্বরে গ্রেফতার হলে তার অনুসারী ইসকন সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংস হামলা চালিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে। সে সময় চট্টগ্রামের মুসলমানদের অভাবিত ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনকে ‘দুর্বলতা’হিসেবে নিয়েছে ইসকন। তা নাহলে কিভাবে তারা আজ ভিন্নমতের কারণে একজন ইমামকে গুম করার স্পর্ধা দেখায়!
তারা বলেন, ইসকন মুসলমান ও সনাতনী সম্প্রদায় উভয়ের শত্রু। সম্প্রীতি রক্ষার্থে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের আমরা সারা দেশে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)