শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় পাহাড় কাটতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু
বেতবুনিয়ায় পাহাড় কাটতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া পুর্ব সেনাইছড়ি নামক এলাকায় ব্রীজ নির্মাণর পাশে শনিবার দুপুর দেড়টায় পাহাড়ের মাটি কেটে ট্রাকে উঠানোর সময় পাহাড় ভেঙে পড়ে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ১ জন শ্রমিক গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায় উপজেলার বেতবুনিয়া পুর্ব সোনাইছড়ি এলাকায় নতুন ব্রীজ নির্মাণের মাটি ভরাট করার জন্য চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরাগ বড়ুয়া ও তার ম্যানেজার আক্তার হেসেনের নির্দেশনা মোতাবেক ঐ এলাকার একটি পাহাড় থেকে মাটি কেটে ব্রীজের পাশে শ্রমিক জসিম উদ্দিন (৩৫) পিতা মফিজ উদ্দিন সাং জঙল পারুয়া, রাঙুনীয়া, চট্টগ্রাম মাটি কেটে ট্রাকে তুলে দেওয়ার সময় উপর থেকে মাটি ভেঙে তার উপর পরে। এ সময় তার সাথে থাকা আরেক জন শ্রমিক গুরুত্বর আহত হন। সংগে সংগে তাদের উদ্ধার করে রাউজান জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিন কে মৃত ঘোষণা করেন আহতকে চিকিৎসা সেবা প্রদান করেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।
অপরদিকে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাড়ির হেফাজতে রেখেছেন আগামীকাল রবিবার মৃত লাশের পোস্টমর্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান।
এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় বলে তিনি জানান ওসি।





বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে