শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ জনপদজুড়ে এখন আমন মাড়াইয়ের ব্যস্ততাকে ঘিরে শুরু হয়েছে নবান্নের আনন্দঘন উৎসব। মাঠের পর মাঠে সোনালি ধানের মিঠে দোলা; কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই, আবার কেউ ব্যস্ত ধান সেদ্ধ ও শুকাতে। ভোর থেকেই কৃষক-কৃষাণীরা দল বেঁধে মাঠে ছুটে যাচ্ছেন। নতুন ধানের মৌ মৌ গন্ধে গ্রামজুড়ে বইছে উৎসবের আমেজ।
পুরষদের পাশাপাশি নারী শিশুরাও সমানতালে অংশ নিচ্ছে এই কৃষি উৎসবে। সারা দিনমান হাড় ভাঙ্গা খাটুনির পর সন্ধ্যায় বিভিন্ন মোড়ের চায়ের দোকানে জমে উঠছে কৃষকদের আড্ডার উচ্ছাস। অনেক গ্রামে ধান মাড়াই উপলক্ষে রাতে আয়োজন করা হচ্ছে কিচ্চার আসর। বাড়িতে চলছে অতিথি আপ্যায়নের ধুম। গৃহবঁধুরা কাজের ফাঁকে নতুন চাল দিয়ে পিঠা তৈরি করছেন। শীতের সকালে পিঠা খেয়ে কৃষকরা কাস্তে হাতে যাচ্ছেন ফসলের মাঠে। রাতে এ বাড়ি ও বাড়ির নারীরা একত্রে বসে নবান্ন উৎসব আর পিঠা পুলির পায়েস তৈরির আলোচনায় মেতে উঠছেন। সব মিলিয়ে গ্রামীণ জনপদে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। স্থানীয় কৃষকদের মতে, এ বছর ফলন আশাতীত হওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ঈশ্বরগঞ্জের চরাঞ্চলের কৃষক আলমগীর হোসেন বলেন, এবার ধানের ফলন সত্যিই ভালো। একদিকে আবহাওয়া অনুকূলে ছিল, অন্যদিকে আগাম জাতের ধান দ্রুত কাটায় আমাদের জমিতেই আবার সরিষা বপন করতে পেরেছি। এতে আয়ও বাড়বে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৫০৫ হেক্টরে ব্রি ধান-৪৯ ও ১০৩ এবং ২ হাজার ৮শত ১৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আগাম জাতের ব্রি ধান–৭১, ৭৫, ৮৭ ও বিনা-১৭ জাতের আশাতীত ফলন হয়েছে। আগাম জাতের এসব ধান নভেম্বরের মাঝামাঝি সময়ে কর্তন করে সংশ্লিষ্ট জমিতে সরিষা ও গমের আবাদ করেছেন কৃষকরা। আগামী আমন মৌসুমে সারা উপজেলায় আগাম এই উপশী জাতের আবাদ বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।
নিজতুলন্দর ব্লকের কৃষক আব্দুস সামাদ ভূইয়া বলেন, অগ্রহায়ণের শুরুতেই আগাম জাতের ব্রি ধান পেকে যায়। কম সময়ে বেশি ফলন। এই দুই সুবিধার কারণে আমরা এসব জাত বেশি আবাদ করছি। ধান কেটে সরিষা বা গম লাগাতে পারায় বাড়তি লাভ হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, চলতি মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হাজার ৪শত ৪১ মেট্রিক টন। তবে কৃষকদের পরিশ্রম, অনুকূল আবহাওয়া ও আগাম জাতের ধানে উচ্চ ফলনের কারণে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরো জানান, ঈশ্বরগঞ্জের গ্রামীণ জনপদ এখন ধান কাটার উৎসবে মুখর। কৃষকের কষ্টের ফসল ঘরে ওঠায় গ্রামে ভর করেছে নবান্নের আনন্দ, আর সেই আনন্দে একাকার হয়ে গেছে পুরো জনপদ।





আর্কাইভ