শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম (ভিডিও সহ)
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম (ভিডিও সহ)
শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম (ভিডিও সহ)

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৫ গত বৃহপতিবার ৮ অক্টোবর রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্টিত হয় ৷
তৃণমুল পর্যায়ের বিএনপি’র নেতাদের ভোটে রাঙামাটি জেলা বিএনপি’র নতুন সভাপতি ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ মোঃ শাহ আলম ৷ তার প্রতিদন্ধী রাঙামাটি জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান পেয়েছেন ৩০ ভোট ৷ সাধারন সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দীপেন তালুকদার দীপু তার নিকটতম প্রতিদন্ধী এডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৫৫ ভোট ৷ সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট সাইফুল ইসলাম পনির ১৩০ ভোট পেয়েছেন এবং তার প্রতিদন্ধী সেলিম বাহারী পেয়েছেন ৬ ভোট ৷
রাঙামাটি জেলা বিএনপি সূত্র জানায় এডভোকেট দীপেন দেওয়ান সম্মেলনের সূচনা লগ্নে জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তিনি তা মেনে নিবেন, কিন্তু দুপুরের পরে এক পর্যায়ে তিনি এবং তার কিছু সংখ্যক সমর্থক ভোট বর্জন করে সম্মেলন স্থানে হট্টগোল ও মিছিল করতে থাকে ৷ কাউন্সিলের স্থানটি সেনাবাহিনীর সংরক্ষিত এলাকা হওয়াতে পুলিশ মিছিলকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন ৷
এক পর্যায়ে রাঙামাটি জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান ও তার কিছু সংখ্যক সমর্থক শহরের কলেজ গেইট এলাকায় এসে ভোট বর্জনের ঘোষণা দেন ৷
শহরের কলেজ গেইট এলাকায় শুক্রবার নিজের বাসায় রাঙামাটি জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান ও তার কিছু সংখ্যক সমর্থক রাঙামাটি জেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহ আলম,সাধারন সম্পাদক দীপেন তালুকদার দীপু ও এডভোকেট সাইফুল ইসলাম পনির এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে এক সাংবাদিক সম্মেলন করেন ৷
এবিষয়ে রাঙামাটি জেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহ আলম বলেন, আমি দলের সভাপতি নির্বাচিত হয়েছি আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে, জেলা বিএনপি’র সকল নেতা কর্মীদের নেতৃত্ব দেয়ার জন্য এবং রাঙামাটি পার্বত্য জেলায় জাতীয়তাবাদী বিশ্বাসী মেহনতি সাধারন মানুষের পক্ষে কাজ করার জন্য ৷
যারা আজ আমার ও আমার দলের নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন তারা সময় হলে ঠিকই তাদের সঠিক জনপ্রিয়তা ও তাদের ভুল বুঝতে পারবেন ৷
রাঙামাটি জেলা বিএনপি’র একটি সূত্র জানায়, রাঙামাটি জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৫ আগে ঢাকায় গিয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের বলেছিলেন সম্মেলনে রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি পদে নির্বাচন না দেয়ার জন্য ৷
কিন্তু বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৫ এর মাধ্যমে তৃণৃমুল বিএনপি নেতা মূল্যায়ন করে তাদের রায়ের প্রতি সম্মান রেখে রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি পদে নির্বাচনের নির্দেশ দেন ৷
আলহাজ্ব শাহ আলম ১৯৭৯ সালে রাঙামাটি সরকারী কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সে দিন জাসদ ছাত্র রাজনীতি ছেড়ে ছাত্রদলে যোগদান করেন ৷
তাকে ছাত্রদল করার অনুপ্রেরণা যোগান তারই প্রিয় নেতা তত্‍কালীন জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক সুবিমল দেওয়ান ও যুগ্ম সম্পাদক আতাউল হক ৷
১৯৭৯ থেকে আজ অবদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র হয়ে ৩৭ বছর যাবত্‍ দলের দায়িত্ব পালন করছেন ৷
রাঙামাটি জেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহ আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে আজ তার দল নিয়ে কথা বলেন ৷
আপলোড : ৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৮ মিঃ





রাঙামাটি এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)