শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পটিয়া অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত
পটিয়া অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসারটেক চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও তিনজন। শুক্রবার বেলা সাড়ে বারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল আজম বলেন, চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার সময় মনসার টেক এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত এক নারী ও এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। শিশুটি মারা গেছে। ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় চারজনকে আনা হয়েছে। এরমধ্যে এক ব্যক্তি মারা গেছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপলোড : ৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ১১ মিঃ





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি