রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় বন্ধ ইট ভাটা চালুর দাবিতে ইট ভাটার মালিক-শ্রমিক ও শ্রমজীবী মানুষেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রবিবার ২১ডিসেম্বার সকালে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিক্ষোভকারীরা বেলা দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে।
এ সময বন্ধ যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট তৈরি হয়।
এর আগে পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রশাসন।
এর প্রতিবাদে খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে।
ফলে, একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে, তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই খাগড়াছড়িতে ইটভাটা পরিচালনার জন্য প্রশাসনের অনুমতি আশা করেন তিনি।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মো. রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিম প্রমূখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১