শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর
রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর
আহমদ বিলাল খান :: রাঙামাটির আসামবস্তী–কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় একটি পানিবাহী ট্রাক উল্টে কেনি চাকমা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে হাঁটার সময় আসামবস্তীর দিক থেকে দ্রুতগতিতে আসা পানিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই নারী চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কেনি চাকমা স্থানীয় অংচিং মারমা চন্দনের স্ত্রী। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি লাইনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু