সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
রাজধানীর শেরে বাংলা নগরে আন্তর্জাতিক চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’-এ ক্রেতা ও বিনিয়োগকারীদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আশিয়ান সিটি। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শতভাগ আস্থার পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধার সমন্বয়ে মেলায় ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
শনিবার মেলা প্রাঙ্গণে আশিয়ান সিটির স্টলে আলাপকালে প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রকল্পের বিভিন্ন বিস্তারিত দিক তুলে ধরেন।
সাখাওয়াত হোসেন বলেন, “একটি আদর্শ আবাসন ব্যবস্থার প্রধান শর্ত হলো যোগাযোগ বা রোড কানেক্টিভিটি। আশিয়ান সিটি ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীতে অবস্থিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ডিপো এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সন্নিকটে হওয়ায় আশিয়ান সিটির অবস্থান এখন অত্যন্ত আকর্ষণীয়।”
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি জানান, “ঢাকা শহরের চারপাশের তুলনায় ঢাকার ভেতরে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক। আমাদের প্রকল্পে বিনিয়োগ করলে আগামী ৩ বছরের মধ্যে বিনিয়োগের রিটার্ন ৫ থেকে ১০ গুণ পর্যন্ত পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা সব শ্রেণির মানুষের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী ও বিলাসবহুল উভয় ধরনের প্লট বিক্রয় করছি।”
সাখাওয়াত হোসেন প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, “আমাদের এখানে বর্তমানে রেডি প্লট রয়েছে যেখানে গ্রাহকরা এখনই বাড়ি নির্মাণ করতে পারবেন। ইতোমধ্যে এ-ব্লকের ৮০ শতাংশ এবং বি, সি ও ডি ব্লকের বড় একটি অংশ হস্তান্তর করা হয়েছে। প্রকল্প এলাকায় আশিয়ান মেডিকেল কলেজ, সুপার শপ, মসজিদ এবং ক্রিকেটারদের অনুশীলনের জন্য সুপ্রশস্ত খেলার মাঠ সহ সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
গ্রাহকদের আস্থার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, “আমরা আধুনিক ইআরপি (ERP) সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি প্লটের হিসাব রাখি, ফলে একই প্লট একাধিকবার বিক্রির কোনো সুযোগ নেই। ক্রেতারা চাইলে এক মাসের মধ্যে কিংবা দীর্ঘমেয়াদী কিস্তিতে প্লট বুঝে নিতে পারেন। আমরা মালিকপক্ষের সৎ সদিচ্ছা ও শক্তিশালী ম্যানেজমেন্ট বডির মাধ্যমে গ্রাহকের কষ্টের টাকার সঠিক মূল্যায়ন নিশ্চিত করি।”
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, “আশিয়ান সিটির মাটি অত্যন্ত শক্ত এবং এটি প্রাকৃতিকভাবেই উচ্চ ভূমি (লাল মাটি)। রাউজক এবং আমাদের নিজস্ব প্রকৌশলী দ্বারা সয়েল টেস্টে দেখা গেছে, রাজউকের নীতিমালা মেনে ভবন নির্মাণ করলে ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্পেও এখানকার অবকাঠামো সম্পূর্ণ নিরাপদ থাকবে।”
পরিশেষে, মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে প্লট বুকিং দেওয়ার সুযোগ গ্রহণের জন্য তিনি ক্রেতা ও দর্শকদের আশিয়ান সিটির স্টলে আসার এবং মেলার পরে তাদের অফিসে আসার আমন্ত্রণ জানান।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন