বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীর সঞ্চালনায় জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহজাহান কবির সাজু, জুলফিকার আলী টিপু, আহসান পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব নূরে আলম জিকু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক, সাবেক ভিপি ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, আপসহীন ও ত্যাগী নেতৃত্বের প্রতীক। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাযায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উক্ত গায়েবানা জানাযা নামাজের ইমামতি করেন চরনিখলা নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।





এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ