শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে কৃষি ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক পড়েছে। ফসলের মাঠ ও বিভিন্ন খাল-বিল শুকিয়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে মাটি কেটে তা বাণিজ্যিকভাবে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে করে পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়ছে।

সম্প্রতি উপজেলার জগদাস, শিকারপুরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, এসব মাঠের ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পরিবর্তে রাতের অন্ধকারে এসব মাটি কাটার মহোৎসব চলছে। আর বাণিজ্যিকভাবে এই মাটিগুলো চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের স্পটে। এদিকে এই মাটিগুলো পরিবহন করা হচ্ছে ড্রামট্রাক ও অনুমোদনহীন ট্রাক্টর দিয়ে। ফলে গ্রামীণ রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্রাক্টর ও ড্রামট্রাকে মাটি পরিবহন করতে গিয়ে রাস্তায় প্রচুর মাটি পড়ে যায়। যা শীতের কুয়াশায় কাদাযুক্ত হওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে এসব মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদেরকে বাধা দেয়ার সাহস কেউ পাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, মাটি ব্যবসায়ীরা নগদ টাকার প্রলোভন দেখিয়ে সাধারণ কৃষকদের কাছ থেকে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে জমির উর্বরতা বিনষ্ট হচ্ছে এবং আসন্ন বোরো মৌসুমে এর বিরূপ প্রভাব কৃষকদের ওপর পড়বে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, ফসলি জমির টপসয়েল কেটে ফেললে জমির ব্যাপক ক্ষতি হয়। টপসয়েল হলো মাটির সবচেয়ে উর্বরতা স্তর, যা জৈব খনিজ পদার্থে সমৃদ্ধ। সাধারণত মাটির উপরের ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত এই স্তর থাকে। এটি ফসল উৎপন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপসয়েল কেটে নিয়ে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসতে তিন থেকে চার বছর সময় লাগে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি কিছু অসাধু চক্র রাতের আঁধারে মাটি উত্তোলন করছে। এর ফলে যেমন কৃষির ক্ষতি হচ্ছে, তেমনি ভারী ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা নিশ্চিত করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটা নিষিদ্ধ। আমরা নিয়মিত বাজার ও মাঠ মনিটরিং করছি। যারা সাধারণ কৃষকদের প্রলোভন দেখিয়ে টপসয়েল কেটে নিচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যেখানেই মাটি কাটার খবর পাব, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ