বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে নিলুফা ইয়াসমিন নামের পঞ্চাশোর্ধ এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সজল নিহত নিলুফার ছেলের বন্ধু। নিলুফার নাক ও কানে ব্যবহৃত স্বর্ণালংকার লুফে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে সজল পুলিশের কাছে শিকার করেছে।
রবিবার রাতে সজলকে আটকের পরে তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং নিলুফার ব্যাবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
নিলুফা ইয়াসমিন খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার মধ্যরাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
পরদিন ২৬ জানু্য়ারি সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।
উল্লেখ্য, গত ২০ জানু্য়ারি সকাল ৬ টায় ঝালকাঠি পৌরখেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিন নামের ঐ নারীর মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।
সুরতহাল প্রতিবেদনে নিহতের নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ গনমাধ্যমকে জানান, নিহত বৃদ্ধার ছেলে ইলিয়াসের বন্ধু সজলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান মিলেছে। সজলের ঘর থেকে নিহতের নাক ও কানের দুলসহ বৃদ্ধার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
বন্ধুর মাকে হত্যা : এক পরিবারের তিন সদস্য আটক
ঝালকাঠি :: ঝালকাঠিতে বৃদ্ধা নিলুফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু।
রবিবার রাতে সজলকে আটকের পরে তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং নিলুফার ব্যাবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর পরপরই সজল খানের বাবা বাবুল খান এবং মা হিরু বেগমকেও আটক করা হয়েছে।
এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার ২৬ জানু্য়ারি সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।
গত ২০ জানু্য়ারি ভোরে জেলা শহরের নতুনচর এলাকায় সুগন্ধা নদীর ঘাট থেকে নিলুফা ইয়াসমিন নামের মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরতহালে নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে।





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন