বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৬০টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলার ৮ ইউনিয়নের এসকল ভোটকেন্দ্রের প্রত্যেকটিতে থাকবে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা।
আত্রাই ও রাণীনগর দুই উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নওগাঁ-৬ আসন। এ আসনে এবার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। এছাড়াও নির্বাচনের মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মাওলানা রফিকুল ইসলাম এবং হাতিমার্কা প্রতীকে রয়েছেন আতিকুর রহমান রতন মোল্লা।
উপজেলা নির্বাচন অফিসার মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।





আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন