শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু
সোমবার ● ৩০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু

--- এম বাবুল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি কাপ্তাই ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও আধুনিক ‘ক্যাবল স্টেইড’ সেতু। চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এটি বাস্তবায়িত হলে এটিই হবে বাংলাদেশে ক্যাবল স্টেইড প্রযুক্তিতে নির্মিত প্রথম দীর্ঘতম কোনো সেতু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বিশাল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা (প্রায় ১,৬৫৯ কোটি টাকা)। রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, ইতিমধ্যে সেতুর চূড়ান্ত নকশা প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। গত ৯ মার্চ ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। মূল সেতুর দৈর্ঘ্য ৫৩২ মিটার (ক্যাবল স্টেইড)ভায়াডাক্ট ৪৫৫ মিটার,এলিভেটেড সড়ক ৫১১ মিটার।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণে ধরা হয়েছে ৮৬৮৫০.১৬ লক্ষ টাকা। এছাড়া এলিভেটেড সংযোগ সড়ক ও অন্যান্য আনুষঙ্গিক কাজে ব্যয় ধরা হয়েছে ২৪২০০.২০ লক্ষ টাকা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে কাজ শুরু হয়ে ৩০ জুন ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন,
“এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো রাঙামাটি-ঘাগড়া-বাঙালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের (আর-১৬১) ২১তম কিলোমিটারে কর্ণফুলী নদীর ওপর একটি বাধাহীন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে দুই পার্বত্য জেলার মধ্যে উন্নত, নিরাপদ ও সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক তৈরি হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সেতুটি নির্মিত হলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি ও বান্দরবান জেলার পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, “এই নৌ-রুটে একটি সেতু নির্মাণ ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনসাধারণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।”

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই :: কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭(মার্চ) কাপ্তাই ইউনিয়ন পরিষদ হলরুমে Canada গ্লোবাল এফেয়ারস(GAC) অর্থায়নে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এর UNDP সহযোগিতায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে Ecosystem Restoration and Resilient Development in Chittagong Hill Tracts(ERRD-CHT) Project এর সাব প্রকল্প Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT(BERCR CHT) এর কাপ্তাই,বিলাই ছড়ি এবং রাজস্থলী উপজেলার ইউনিয়ন পর্যায়ে উক্ত প্রকল্পের ন্যাচার টিমদের নিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা তাগিদে সারাদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়। কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই এর কাপ্তাই উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান ও হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, বিলাই ছড়ি এবং রাজস্থলী উপজেলা বায়োডাইভারসিটি এ্যান্ড এনভায়রনমেন্ট কনসারভেসন ফ্যাসিলিটেটর মিঠুন মারমা ও জনি খিয়াং। উক্ত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রক্ষার উপর গুরুত্ব, প্রকৃতিতে থাকা সকল অসহায় জীববৈচিত্র্য এবং বিলুপ্তির পথে জীববৈচিত্র্যদের সংরক্ষণ ও রক্ষা করার উপর বাস্তব ধারণা দেওয়া হয়। উক্ত সভায় সভাপতি রাঙ্গামাটি জেলার হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা বলেন, আমরা যদি প্রকৃতির জীব বৈচিত্র্যকে সংরক্ষণ ও তাদের পাশে থেকে রক্ষা না করি তাহলে আমাদের জন জীবনও হুমকি দিকে ধাবিত হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যে যার অবস্থান থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষার জন্য আত্ব সচেতন হয়ে কাজ করতে হবে। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট তিন উপজেলার ইউনিয়ন পর্যায়ে ন্যাচার টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্কাইভ