শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার

--- কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মুসলিম পাড়া থেকে দেবাছড়ি পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন এই অঞ্চলের হাজার হাজার মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের পুরনো ‘ইট সলিং’ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিদিন চরম ঝুঁকি ও ভোগান্তি নিয়ে যাতায়াত করছেন অন্তত ১০টি গ্রামের সাড়ে পাঁচ হাজার পরিবারের মানুষ। জনস্বার্থে সড়কটি দ্রুত কার্পেটিং করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ব্যাঙছড়ি মুসলিম পাড়া থেকে শুরু হওয়া এই সড়কটি কাপ্তাই লেক সংলগ্ন দেবাছড়ি পর্যন্ত বিস্তৃত। এই একটি মাত্র সড়কের ওপর নির্ভরশীল ব্যাঙছড়ি মারমা পাড়া, দেবাছড়ি, দিঘলছড়ি, মরংছড়ি, নৌ ভাঙা, কেরেক কাভা, দেপ্যাছড়ি, রামপাহাড় ও মানিকছড়ি এলাকা।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জানান, রাস্তাটি পাকিস্তান আমল থেকেই কাঁচা রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ১৯৮৬ সালের দিকে প্রথম ইট সলিং করা হয় এবং ২০০০ সালের দিকে পুনরায় সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ দুই দশকেও কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কটির অবস্থা এতটাই জরাজীর্ণ যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বৃষ্টির দিনে কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে একাকার হয়ে যায় এই পথ। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে অতিরিক্ত পরিবহন খরচ গুনছেন।
স্থানীয় বাসিন্দা প্রীতি কুমার তঞ্চঙ্গ্যা বলেন, “আমাদের এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু ইটের রাস্তা ভেঙে এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। আমাদের কষ্ট দেখার কেউ নেই।”
অটোচালক মো: নজরুল ইসলাম বলেন, “রাস্তার যে অবস্থা, তাতে গাড়ি চালালে কয়েকদিন পরপরই গ্যারেজে নিতে হয়। মাঝেমধ্যে আমি নিজে পরিশ্রম করে গর্তগুলো মেরামত করেছি, কিন্তু তা পর্যাপ্ত নয়। আমরা চাই সরকার দ্রুত রাস্তাটি কার্পেটিং করে দিক।”
সড়কটির বেহাল দশা নিয়ে কাপ্তাই উপজেলা এলজিইডি (LGED) কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী জানান, “আমরা সড়কটির গুরুত্ব সম্পর্কে অবগত আছি। ইতিমধ্যে আমরা সড়কটি পরিদর্শন করে প্রাক্কলন (Estimate) তৈরি করতে গিয়েছিলাম, কিন্তু জায়গাটি বনবিভাগের আওতাধীন হওয়ায় তাদের আপত্তি থাকার কারণে বর্তমানে কাজ এগোতে পারছি না।”
বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে পাকা রাস্তা নির্মাণে কিছু আইনি সীমাবদ্ধতা রয়েছে। তবে কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, “এই সড়কটি এই এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের প্রাণকেন্দ্র। বনবিভাগের জায়গার বিষয়টি সত্য হলেও কয়েক হাজার মানুষের স্বার্থে দ্রুত সমন্বয় করে সড়কটি সংস্কার করা জরুরি।”
পাহাড়ের এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে সড়কটির আধুনিকায়ন এখন সময়ের দাবি। দ্রুত সময়ের মধ্যে পার্বত্য জেলা পরিষদ বা এলজিইডি বনবিভাগের সাথে আলোচনার মাধ্যমে এই সড়কটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নেবে-এমনটাই প্রত্যাশা কাপ্তাইবাসীর। স্থানীয় হেডম্যান ও কার্বারিগণও এই সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত

আর্কাইভ