শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
প্রথম পাতা » আন্তর্জাতিক » আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছেমধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র রোববার কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলেও তাৎক্ষণিকভাবে আবার যুদ্ধ শুরু হয়নি এবং নাজুক যুদ্ধবিরতি টিকে থাকবে এমন আশায় রয়েছে অঞ্চলটি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার পর পাকিস্তান ত্যাগকালে বলেন, ওয়াশিংটন তেহরানকে ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা একটি খুব সহজ প্রস্তাব রেখে যাচ্ছি ইরান তা গ্রহণ করে কি না, সেটাই এখন দেখার বিষয়।’

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, তার প্রতিনিধিদল ‘গঠনমূলক প্রস্তাব’ দিয়েছিল, তবে এই দফায় যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

এই আলোচনা ব্যর্থ হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে, যুদ্ধ আবার শুরু হলে বৈশ্বিক জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল ও তেল-গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে|

তবে কিছু ইতিবাচক ইঙ্গিতও পাওয়া গেছে। সৌদি আরব জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন আবার চালু হয়েছে| কাতারও উপসাগরীয় নৌ-চলাচলে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

আলোচনার আয়োজক পাকিস্তান জানিয়েছে, তারা সংলাপ চালিয়ে যেতে সহায়তা করবে এবং উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জরুরি।’

বিরোধের প্রধান বিষয়গুলো

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা যায়, মতবিরোধের অন্যতম কারণ ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগে তাদের অনীহা।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, আলোচনা ব্যর্থ হওয়া হতাশাজনক হলেও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে তেহরান পাল্টা জবাব দেয়, যা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে দেয় এবং বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দেয়।

দুই পক্ষই কঠোর অবস্থান নিয়ে আলোচনায় বসে। হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়, তা নিয়েও চাপ বাড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মধ্যেই দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেছে।

তিনি বলেন, ‘চুক্তি হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না, কারণ আমরা জিতেছি।’

অবিশ্বাস ও চাপের রাজনীতি

ইসলামাবাদে ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠক জুড়ে দুই পক্ষের মধ্যে তীব্র অবিশ্বাস লক্ষ্য করা গেছে।

ইরান ফেব্রুয়ারিতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় ছিল, এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালায়। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

যুদ্ধ শেষের জন্য ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে-নিষেধাজ্ঞা শিথিল করে সম্পদ মুক্ত করা এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযান বন্ধ করা। হরমুজ প্রণালী খুলে দেওয়াও বড় ইস্যু।

যুদ্ধ চলাকালে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণ করে ইরান বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করে এবং তেলের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ তৈরি করে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রণালীতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। তবে ইরান তা অস্বীকার করেছে এবং সতর্ক করেছে, এমন কিছু হলে প্রতিক্রিয়া জানানো হবে।

লেবানন ইস্যুতে জটিলতা

সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে লেবানন ইস্যুতে ইসরাইল বলছে, যুদ্ধবিরতি সেখানে প্রযোজ্য নয়। হিজবুল্লাহর হামলার জবাবে তারা বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ১৮ জন নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

ইসরাইল ও লেবানন আগামী সপ্তাহে ওয়াশিংটনে আলোচনা করবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এমন একটি শান্তিচুক্তি চান যা ‘প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে’।

তবে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি না করে ইসরাইল বরং বৈরুতের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।





আন্তর্জাতিক এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক

আর্কাইভ