শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
প্রথম পাতা » আন্তর্জাতিক » কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেইভারতীয় সংগীতের কিংবদন্তি প্লেব্যাক কন্ঠশিল্পী আশা ভোঁসলে আজ রোববার মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

গতকাল শনিবার সন্ধ্যায় বুকের সংক্রমণ ও শারীরিক অবসাদের কারণে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার নাতনি জানাই ভোঁসলে।

মুম্বাই থেকে বার্তা সংস্থা পিটিআই চিকিৎসক প্রতীত সামদানির বরাতে জানায়, ‘কয়েক মিনিট আগে মাল্টি-অর্গান ফেইলিউরে তিনি মারা গেছেন।’

হিন্দি প্লেব্যাক সংগীতে দিদি লতা মঙ্গেশকরের অসামান্য খ্যাতির ছায়া পেরিয়ে, সম্পূর্ণ ভিন্ন ঘরানায় নিজস্ব কণ্ঠভঙ্গিতে আলাদা এক জগৎ গড়ে তুলেছিলেন আশা ভোঁসলে।

১৯৪৯ সালে মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেছিলেন আশা। জীবনের পরিণত পর্বে তিনি সুরকার আর ডি বর্মণকে বিবাহ করেন। ছেলে আনন্দ ও নাতি-নাতনিদের ও অসংখ্য ভক্ত ও শ্রোতা রেখে গেছেন তিনি।

‘আজা আজা’র’ তালে শ্রোতাদের নাচিয়ে ছাড়া কিংবা ‘চেইন সে হামকো কভি’র’ বেদনায় তাদের মন ভিজিয়ে দেওয়া দুটোই সমান দক্ষতায় পারতেন আশা। দিদি লতার সঙ্গে মিলে সাত দশক ধরে হিন্দি প্লেব্যাক সংগীতের দুনিয়া কাঁপিয়েছেন তিনি। বলিউডের নারী চরিত্রের প্রায় প্রতিটি গানেই ছিল এই দুই বোনের কণ্ঠ।

আশা নিজে আট দশকেরও বেশি সময় ধরে গান গেয়েছেন। রেকর্ড করেছেন অবিশ্বাস্য ১২ হাজার গান। ১৯৪৩ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র মাঝা বাল’-এ গান গাওয়ার মাধ্যমে কিংবদন্তি ভারতীয় গায়িকা মাত্র ১০ বছর বয়সে নেপথ্য গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আশা ভোঁসলে। ২০১০-এর দশকের শেষ অবধিও গান গেয়ে গেছেন তিনি। বিশ্ব সংগীতের ইতিহাসে দীর্ঘতম সক্রিয় কণ্ঠশিল্পীদের একজন তিনি।

আশার কণ্ঠে বয়স ছায়া ফেলেনি। ৮০ বছর বয়সেও তার কণ্ঠস্বর ছিল তারুণ্যে ভরপুর।

লতা মঙ্গেশকর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সুরসম্রাট মদন মোহনের পছন্দের শিল্পী ছিলেন লতা। গজল ও সুরেলা গানে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আশাও এই ধারায় কম যেতেন না ‘উমরাও জান’ চলচ্চিত্রের গজলগুলো আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তবে আশার নিজস্ব পরিচয় ছিল আলাদা। প্রথমে ও পি নায়ারের সঙ্গে তার জুটি উপহার দিয়েছিল ছন্দময়, প্রাণচঞ্চল সব গান। পরে আর ডি বর্মণের সঙ্গে মিলে তিনি ক্যাবারে, প্রেম, বিরহ সব আবেগকে সুর ঢেলে দিয়েছেন।

তবুও দুই বোনের মধ্যে কখনো প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাওয়া যায়নি। ভারতীয় সংগীতের মহাকাশে তারা ছিলেন পাশাপাশি দুটি উজ্জ্বল নক্ষত্র।

আশার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আভি না যাও ছোড়কর’, ‘ইন আঁখোঁ কি মাস্তি কে’, ‘দিল চিজ ক্যা হ্যায় কি’, ‘পিয়া তু আব তো আজা’, ‘দুনিয়া মেঁ লোগোঁ কো’, ‘জারা সে ঝুম লুঁ মেঁ’ আরও কত গান।

মীনা কুমারী, মধুবালা, জিনাত আমান থেকে কাজল, উর্মিলা মাতোন্ডকর পর্যন্ত বলিউডের বহু নায়িকার লিপ্সিং-এর কণ্ঠে ছিলেন তিনি। দক্ষিণের পদ্মিনী ও বৈজয়ন্তীমালার লিপসিং-এও গেয়েছেন আশা।

২০২৩ সালে দুবাইয়ে ‘আশাঅ্যাট ৯০: লাইভ ইন কনসার্ট’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে নিজের ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।

১৯৩৫ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্ম আশার। বাবা দীনানাথ মঙ্গেশকরের দিদি লতা ও তার সঙ্গিতে হাতেখড়ি হয়েছিল। সংগীত যেন তাদের ভাগ্যেই লেখা ছিল। চার বোনের মধ্যে লতা, ঊষা ও আশা প্লেব্যাক শিল্পী হয়েছিলেন, মীনা হয়েছিলেন সুরকার। ভাই হৃদয়নাথ মঙ্গেশকরও সংগীতেই গড়েছিলেন নিজেকে।

আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন।

তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

আশা শুধু সংগীতশিল্পীই ছিলেন না, সফল উদ্যোক্তাও ছিলেন। দুবাই ও যুক্তরাজ্যে তার জনপ্রিয় রেস্তোরাঁ ‘আশা’ বেশ সুনাম অর্জন করে।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ