বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ঢাকা » নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
রাজীব দে :: ওমেরা সোলার ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত প্রসারে সরকারের নীতিগত সহায়তার আহ্বান জানিয়েছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) আয়োজিত রাজধানীর একটি হোটেলে “চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম” (Fourth Bangladesh-China Renewable Energy Forum)-এ আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি দেশের ১০,০০০ মেগাওয়াট গ্রিন এনার্জি লক্ষ্যমাত্রা অর্জনে সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ ও সমাধান তুলে ধরেন।
মাসুদুর রহিম বলেন, “১০,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের জন্য রফটপ সোলার ও গ্রাউন্ড মাউন্টেড প্রজেক্টগুলোকে আলাদা গুরুত্ব দিতে হবে। বিশেষ করে রফটপ সোলার সরঞ্জামের ওপর থেকে শুল্ক দ্রুত প্রত্যাহার করলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। এতে কোনো জমির জটিলতা নেই, ফলে কারখানা মালিকরা সরাসরি বিনিয়োগ করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন।”
তিনি হিসাব তুলে ধরে বলেন, “রফটপ থেকে যদি ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা যায়, তবে সরকার অন্যান্য উৎস থেকে আসা বিদ্যুতের ওপর বিশাল পরিমাণ ভর্তুকি সাশ্রয় করতে পারবে। প্রতি বছর প্রায় ১,৫০০ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি সাশ্রয় করা সম্ভব হবে।”
ওমেরা সিইও আরও বলেন, “অনেকেই গ্রিন এনার্জি ব্যবহারে আগ্রহী, কিন্তু ‘হুইলিং চার্জ’ (Wheeling Charge) এবং ‘ওপেন গ্রিড এক্সেস’-এর মতো চ্যালেঞ্জগুলো বিদ্যমান। সরকার যদি এই বাধাগুলো দূর করে গ্রিডে উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করে, তবে এই খাত আরও প্রতিযোগিতামূলক হবে এবং শিল্প মালিকরা এগিয়ে আসবে।”
তিনি বিনিয়োগকারীদের আস্থার বিষয়ে জোর দিয়ে বলেন, “গ্রিড সীমাবদ্ধতার (Grid Constraint) কারণে যদি বিদ্যুৎ সঞ্চালন করা না যায়, তবে তার জন্য একটি স্পষ্ট ক্ষতিপূরণ নীতিমালা থাকতে হবে। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি (Exchange Rate Risk) মোকাবিলায় নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকলে এই প্রকল্পগুলো বিনিয়োগকারী ও ব্যাংকগুলোর কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে।”





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন