বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ঢাকা » শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামীকাল মহান মে দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে দেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতি মানুষ উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন মে দিবসে মেহনতি মানুষ নিজেদের অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠায় নতুন করে শপথ নেবে।
তিনি বলেন, আমাদের শাসকশ্রেণীর বিভিন্ন দল ক্ষমতায় যেতে শ্রমিকদের ভোট চায়, কিন্তু তাদের অধিকার দিতে চায়না। তারা শ্রমিকদেরকে ব্যবহার করে; কিন্তু তাদের গনতান্ত্রিক ও মানবিক অধিকার দেয়না।তিনি বলেন, গত দেড় দশক শ্রমজীবী সাধারণ মানুষের ভোটের অধিকারই ছিলনা।এবার ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর ভোটের জন্য শ্রমিকদের কিছুটা মূল্য বেড়েছে সত্য, কিন্তু দেশের নির্বাচনী ব্যবস্থার কারণে শ্রমিকদের কারও ভোটে দাঁড়ানো বা জিতে আসার কোন সুযোগ নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত জাতীয় সংসদেও শ্রমিকদের কার্যকরি প্রতিনিধিত্ব নেই। তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও অন্তর্বর্তী সরকারেও তাদের প্রতিনিধিত্ব ছিলনা।
তিনি বলেন, এই একবিংশ শতাব্দীতেও বাংলাদেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতি মানুষ এখনও নির্মম নিষ্ঠুর অমানবিক শোষণ, বঞ্চনা আর নিপীড়নের শিকার।শ্রমিকেরা এখন যে মজুরি পায় তা দিয়ে মাসের ১৫/২০ দিন
পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন । এখনও তাদের বড় অংশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মানবিক জীবন নেই বললেই চলে। মজুরিসহ বেঁচে থাকার ন্যায্য দাবির আন্দোলনকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়।
তিনি বলেন শ্রমিক সুস্থভাবে বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশাও কাটানো যাবেনা।
বিবৃতিতে তিনি, শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি নির্ধারণ, শ্রমিক পরিবারের শিক্ষা, স্বাস্থ, বাসস্থানের উপযুক্ত বাবস্থাসহ তাদের মানবিক ও গণতান্ত্রিক দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
পাশাপাশি অবিলম্বে বন্ধ কলকারখানা চালু করারও দাবি জানান
মে দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচী :
আগামীকাল মে দিবসে সাভার - আশুলিয়া শিল্পাঞ্চল, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও জেলা পর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে।





ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে
খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়