বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন
বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন
সীমান্তে বিজিবির আভিযানিক সক্ষমতা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং বিজিবি সদস্যদের আবাসন সুবিধা বৃদ্ধিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ মারিশ্যা বাজার সংলগ্ন নবনির্মিত রিভারঘাট পোস্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (০৭ মে) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ মারিশ্যা বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত রিভারঘাট পোস্টটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে দেশ ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং দায়িত্ব পালনরত সদস্যদের কর্মপরিবেশ উন্নয়নে বিজিবি ধারাবাহিকভাবে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিভারঘাট পোস্টটি নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এ পোস্টের মাধ্যমে কর্তব্যরত বিজিবি সদস্যদের উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত