শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
প্রথম পাতা » চট্টগ্রাম » দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর

দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
আমির হামজা, রাউজান :: তিন দশকেরও বেশি সময় ধরে একটি স্বপ্ন বুকে লালন করছিলেন রাউজানের বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের। স্বপ্নটি ছিল সাধারণ কিন্তু উদ্দেশ্য ছিল মহৎ। তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ ঘোচানো। সেই স্বপ্ন আজ বাস্তব। ধানি জমির বুক চিরে দাঁড়িয়ে আছে প্রায় ১হাজার ছয়শত ফুট দীর্ঘ একটি উড়াল সেতু। যা নির্মিত হয়েছে শুধু মানুষের ভালোবাসা আর দানের অর্থে। দীর্ঘ ৩৩ বছরের স্বপ্ন রাউজান উপজেলার পাহাড়তলী খৈয়াখালি ও কদলপুর ইউনিয়নের মাঝখানে বিস্তৃত ধানি জমি দুই ইউনিয়নের মানুষকে বছরের পর বছর আলাদা করে রেখেছিল। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে প্রায় চার কিলোমিটার বেশি পথ ঘুরে যেত হতো। বর্ষাকালে কষ্ট হতো আরও বেশি, বিশাল এলাকা ডুবে থাকত পানির নিচে। যে গ্রামে যেতে আগে লেগে যেত ৩০ মিনিট, এখন সেতু নির্মাণের পর সেই পথ এখন পাড়ি দেওয়া যায় মাত্র ৫ মিনিটে। ৩৩ বছর আগে এই দুর্ভোগের কথা মনে গেঁথে যায় বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের। তখন থেকেই তিনি স্বপ্ন দেখতে শুরু করেন একটি সেতুর, যা তিন গ্রামের মানুষকে এক করবে। দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৯ সালে শুরু হয় সেতুর নির্মাণকাজ। এলাকার অসংখ্য ভক্তরা এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে। তাদের দানের অর্থেই গড়ে ওঠে এই স্বপ্নের সেতু। পেশাদার শ্রেমিকদের পাশাপাশি এলাকার নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে কাজ করেন। হিন্দু, মুসলিম ও বৌদ্ধ তিন ধর্মের মানুষের জমির উপর দিয়ে নির্মিত এই সেতুতে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। মাত্র এক বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ হয় এবং সেতুটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ধানি জমির উপর সেতু নির্মিত হলেও জমির আইল ধরে সেতু তৈরি করা হয়েছে, যাতে ফসলের কোনো ক্ষতি না হয়। সেতু নির্মাণের স্বপ্নদ্রষ্টা শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের বলেন, দীর্ঘ বছর আমি স্বপ্ন দেখেছি এই কয়েক গ্রামের মানুষগুলোর কষ্ট সমাধান করা যায়। সেই ইচ্ছা থেকেই ২০১৯ সালে সেতুর কাজ শুরু করি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যোগাযোগ ব্যবস্থা ভালো হলে সব দিকে উন্নতি আসে। সেই বিশ্বাস থেকেই এই সেতু গড়ার উদ্যোগ। সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও রেলিং স্থাপনের কাজ এখনো সম্পন্ন হয়নি। রেলিং লাগানো হলে সেতুটি আরও নিরাপদ ও দৃষ্টিনন্দন হবে বলে জানান তিনি। একজন বৌদ্ধ ভিক্ষুর নিঃস্বার্থ উদ্যোগ মানুষের স্বেচ্ছাশ্রম আর দানের অর্থে গড়ে ওঠা এই সেতু আজ শুধু যোগাযোগের পথ নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।





আর্কাইভ