শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
শনিবার ● ১১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে স্রোতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে ডিঙ্গি নৌকা উল্টে মো. সোলেমান (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে।
‎
‎ কর্ণফুলী নদীর সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন কর্ণফুলী – শিলক খালের মুখে নৌকা নিয়ে লাকড়ি কুড়াতে গিয়ে প্রবল স্রোতের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় সোলেমান বাদশার সাথে তার বড় ভাই আব্দুল হালিম ও ছিল।
‎
‎নিখোঁজের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম (৩০) একটি ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে যান। এসময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তাদের নৌকাটি দ্রুত উল্টে যায়। এতে দুজনেই পানিতে তলিয়ে যান। এরমধ্যে বড় ভাই আব্দুল হালিমকে আশেপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও সোলেমান মুহূর্তের মধ্যেই পানির প্রবল স্রোতে তলিয়ে হারিয়ে যান।
‎
‎নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া আব্দুল হালিম পূর্ব সরফভাটার কানুর হাট লোকমান মিস্ত্রি বাড়ির ওসমান গনি ওরফে গুর বইদ্দুর ছেলে, সে তার বাবার চা দোকানে সাহায্য করতো বলে স্থানীয় সূত্রে যানা যায়।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে দ্রুতই একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিচ্ছে।
‎
‎শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ সোলেমানকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ও নিখোঁজের পরিবারে চরম শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত লাশ 

​রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
​বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের বুচুক্রহাট স্কুলঘাট এলাকায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন।

​স্থানীয় বুচুক্রহাটের ব্যবসায়ী রবিন জানান, দুপুরে পাহাড়ি ঢলের তোড়ে ওপর থেকে একটি লাশ উপুড় হয়ে ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে কয়েকজন লোক নৌকা নিয়ে নদী থেকে লাশটি টেনে তীরে নিয়ে আসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

​দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি পানিতে ভেসে আসার কারণে ফুলে গিয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাহ্যিক অবয়ব দেখে ধারণা করা হচ্ছে লাশটি কোনো পাহাড়ি উপজাতির হতে পারে।
​এই ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)