বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় নিজ অর্থায়নে ১০০টি স্যালাইন প্রদান করেছেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।মঙ্গলবার সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারের হাতে স্যালাইনগুলো তুলে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ২০৭ জন ডেঙ্গু রোগী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্যালাইনের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি, সেবা তত্ত্বাবধায়ক আক্তারা খানম, ঝালকাঠি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি খন্দকার জহিরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আল মামুন খলিফা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রানা এবং ঝালকাঠি জেলা ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় মো. শামীম তালুকদার বলেন, “সদর হাসপাতালে স্যালাইন সংকটের বিষয়টি আমার এক ছোট ভাই ফোন করে জানায়। বিষয়টি জানার পর ডেঙ্গু রোগীদের কথা বিবেচনা করে আমি নিজ অর্থায়নে ১০০টি স্যালাইন প্রদান করেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করব।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার এবং আরএমও ডা. মেহেদী হাসান সানি এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ডেঙ্গু পরিস্থিতিতে এমন সহায়তা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।”





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত